Somoy News BD

৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

ভাটারা থানার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর ভাটারা থানার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। ইব্রাহিম (২৮) ২। রহমতুল্লাহ (২২) ও গ্রেফতারকৃত অন্য দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হলো না।

ভাটারা থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) ভাটারা থানার গ্যারেজ হতে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। থানা পুলিশ মামলাটি তদন্তকালে সিসিটিভি বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের অবস্থান সনাক্ত করে। পরবর্তীতে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর মরিচাকান্দি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা এ ধরনের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related Articles

দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে- উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান

নিজস্ব প্রতিবেদকঃ দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু; এবং রেলপথ মন্ত্রণালয়ের

আরও পড়ুন

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত সভাপতি-কামাল হোসেন ও সাধারণ সম্পাদক আল-শাহরিয়ার বাবুল খান

বিশেষ প্রতিনিধিঃ ঢাকার অদুরে শিল্পাঞ্চল এলাকা আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১ ফেব্রুয়ারি)সন্ধ্যা ৭টায় রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এসময়

আরও পড়ুন

উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬-এর দ্বিতীয় সংস্করণ

মঞ্জুর: দেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সক্ষমতা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরতে বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬-এর দ্বিতীয় সংস্করণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি

আরও পড়ুন

ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬’

মঞ্জুর: দেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে প্রতিযোগিতামূলক ও রফতানিমুখী করতে  রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬’।

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman