Somoy News BD

৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

জুলাই আন্দোলনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “জুলাইয়ের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে হলে সবাইকে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই।”

উপদেষ্টা আজ সকালে সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে “জুলাই অভ্যুত্থান পুনর্জাগরণ: স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান-২০২৫” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধারা কখনোই ব্যক্তিগত স্বার্থের ইস্যুতে আন্দোলনে নামেননি। তারা দেশকে ভালোবেসেই আন্দোলনে অংশ নিয়েছেন।তাদের চিন্তা-চেতনা ছিল উচ্চস্তরের। তিনি বলেন, জুলাই মাস এমনিতেই আমাদের জন্য এক বেদনাবিধুর সময়। তারই মাঝে মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা আমাদের শোককে আরও গভীর করেছে।

উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় তিনি নিজেও বিভিন্ন স্থানে ঘুরে আন্দোলন পর্যবেক্ষণ করেছেন এবং কোথাও কোথাও সরাসরি অংশগ্রহণ করেছেন। তিনি বলেন,আন্দোলনের সময় বিশেষভাবে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সাহসিকতা ও সংগঠিতভাবে অংশ নিয়েছিল, তা প্রমাণ করে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মত নেতৃত্ব এখনো তাদের মাঝে প্রেরণা হিসেবে বিদ্যমান।

তিনি আরো বলেন, “আমি অর্ন্তবর্তী সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করছি বটে, কিন্তু এখনো এই রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি বিলুপ্ত হয়নি। তাই সরকারকেও সচেতনভাবে কাজ করতে হচ্ছে। এই লড়াই শুধু সরকারের নয়, আমাদের সবার।”

নারীদের ভূমিকার কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারীরা সম্মুখসারিতে থাকলেও আগস্টের পর থেকে নারীদের দৃশ্যমান উপস্থিতি অনেকখানিই হ্রাস পেয়েছে। এই বাস্তবতা নতুন করে ভাবতে বাধ্য করে। মনে রাখতে হবে, আন্দোলন এখনো শেষ হয়নি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির নানা কৌশল সম্পর্কে সচেতন থাকতে হবে। অর্থনৈতিক নিপীড়নের কৌশলও তারা ব্যবহার করে থাকে। এসব বিষয়ে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা জরুরি।

বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য ড. মো: আবুল হোসেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আলোচনা পর্বে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

Related Articles

সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বিকেলে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময় করেন। এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের

আরও পড়ুন

বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাইকমিশনার এর বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বৈঠক করেছেন। আজ সোমবার (২ মার্চ ) সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিসে

আরও পড়ুন

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণের পারস্পরিক যোগাযোগ, কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্য দেশের রাজনৈতিক দলের পারস্পরিক সম্পর্ক নয়- বলে

আরও পড়ুন

ইসলামী শরিয়তের বিধান এবং ভৌগোলিক অবস্থানের কারণে সারাবিশ্বে একই দিনে রোজা-ঈদ পালন করা সম্ভব নয়

মঞ্জুর: বাংলাদেশ হেলাল কমিটির উদ্যোগে চান্দ্রমাসের সঠিক তারিখ নির্ণয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিভ্রান্তি নিরসন বিষয়ক এক সংবাদ সম্মেলন শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয় যে, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আযহার চাঁদ দেখা ও আমলের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman