Somoy News BD

৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

ধানমন্ডি-৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইবি বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধাঞ্জলি

ইবি প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী বঙ্গবন্ধুর আদর্শ চর্চা ও গবেষণা ভিত্তিক শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে ধানমন্ডি-৩২ এ অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নবগঠিত আহ্বায়ক কমিটি। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধু-সহ সকল শহিদদের আত্মার মাগফিরাত ও মোনাজাত করা হয়। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক কে ফুল দিয়ে বরণ করে নেন তাঁরা এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় নবগঠিত কমিটির আহবায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন ও সদস্য সচিব অধ্যাপক ড. মো: মাহবুবর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান। এছাড়া কমিটির সদস্য অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. রবিউল হোসেন, অধ্যাপক ড. আনিছুর রহমান, অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাসুদ, সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, সহকারী অধ্যাপক সাহিদা আখতার ও শরিফুল ইসলাম-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩ জুন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ.ব.ম ফারুক এ আহ্বায়ক কমিটির সাময়িক অনুমোদন দেন। পরে বিশ্ববিদ্যালয়ে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটিরকে আগামী ৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। এই সময়ের মাঝে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

Related Articles

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের

আরও পড়ুন

আপনারা উৎসাহের সঙ্গে কাজ করুন যাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা চেতনার বিকাশ যাতে ঘটাতে পারি — বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ আজ দুপুর ১২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় প্রতিশ্রুতি ( নির্বাচনী ইশতেহার ২০২৬) বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায়

আরও পড়ুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen। সাক্ষাতে

আরও পড়ুন

সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বিকেলে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময় করেন। এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman