Somoy News BD

২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

আজকের শিশুরা আগামীদিনের জাতির শ্রেষ্ঠ সম্পদঃশারমিন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদকঃ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আজকের শিশুরা আগামীদিনের জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাদের লেখাপড়া, তাদের কর্মজীবনে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। তিনি বলেন, শিশুরা বিভিন্ন বিষয়ে লেখাপড়া শিখে বড় হয়ে জ্ঞানে-গুণে সমৃদ্ধ হয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে আলোকিত করবে।
তিনি আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেব অধিদপ্তর কর্তৃক আয়োজিত তেজগাঁও সরকারি শিশু পরিবারের শিশুদের ঈদ উপহার ও  ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন তেজগাঁও সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক ঝর্ণা জাহিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার আমন্ত্রিত কর্মকর্তা বৃন্দ, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এ অনুষ্ঠানে সারাদেশে ৮৪ টি সরকারি শিশু পরিবারের বালক,বালিকা এক হাজারের অধিক শিশু জুম প্লাটফর্মে সংযুক্ত হয়ে এক হাজারের অধিক শিশু একসাথে ইফতার করেন এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, বরিশালের শিশু পরিবারের শিশুরা তাদের অভিমত ব্যক্ত করেন এবং এ সরকারের নতুন নতুন উদ্যোগকে ধন্যবাদ জানান। শিশুরা পবিত্র ঈদুল ফিতর ২০২৫ এর ঈদ উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি হয়।
উপদেষ্টা শিশুদের সাথে কথা বলেন, তাদের লেখাপড়া, সুচিকিৎসার খোঁজখবর নেন। শিশুদের সাথে ইফতার করেন ও  ঈদ উপহার সামগ্রী প্রদান করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন । পরে তিনি সরকারি শিশু পরিবারের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

Related Articles

দেশবাসী সহ সকল শ্রেণি- পেশার মানুষকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভূঁইয়া

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ সকল শ্রেণি-পেশার মানুষকে অগ্রীম পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা সাভার ও আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অন্যতম সেরা তরুণ করদাতা

আরও পড়ুন

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

মোঃআক্তারুজ্জামান টিপুঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা আসন্ন ঈদে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে

আরও পড়ুন

দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচনের

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman