Somoy News BD

১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

কুবিতে সমাপ্ত হলো আন্তর্জাতিক নাট্য উৎসব

কুবি প্রতিনিধি :

পর্দা নামলো থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক নাট্য উৎসবের। উৎসবের শেষ দিনে সংগঠনের সভাপতি গুলশান পারভীন সুইটির নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘মাল্যদান’ ছোটগল্পের নাট্যরূপ প্রদর্শিত হয়। শনিবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সন্ধ্যা ৬ টায় এই উৎসব শুরু হয়ে রাত সাড়ে ৯ টায় শেষ হয়।

এই আয়োজনের ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল প্রভালোচন, টি-শার্ট পার্টনার হিসেবে ছিল ওয়ালটন এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল প্রতিদিনের বাংলাদেশ।

উৎসবের শেষ দিনে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘মাল্যদান’ ছোটগল্পের নাট্যরূপ দেন এবং একই সাথে তিনি এই নাটকের নির্দেশনা। এছাড়া এই দিনে নবীন বরণ ও প্রবীণ বিদায় এবং থিয়েটার কুবির সাবেক ও বর্তমান নাট্য কর্মীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নাট্য উৎসবের শেষ দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম এবং শেষ দিনের মূল আকর্ষণ “লাপাত্তা লেডিস” সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামী।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন,  ‘ একটা চমৎকার নাটক আমরা দেখলাম। ছোট্ট একটা অনুভূতির গল্প কিন্তু ছুঁয়ে গেল মন। আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিপ্লব গোস্বামী। এটা আমাদের জন্য  বাড়তি পাওয়া।  দাদার সাথে গত পরশুই আমার পরিচয় হয়েছে। কিন্তু কেউ দেখলে বুঝবে না। মনে হবে যেন আমরা দুইজন কয়েক বছর ধরে ঘুরাঘুরি করি।’

“লাপাত্তা লেডিস” সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামী বলেন, ছোটবেলায় বা কলেজে যখন পড়তাম কোনো একটা ম্যাগাজিনে পড়েছিলাম কুমিল্লা শিল্পের শহর, সংস্কৃতির শহর, শিক্ষার শহর। সেই কুমিল্লারই একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসে আপনাদের সামনে দাঁড়ানো একটা দারুণ ব্যাপার। আমার খুব কৌতুহল হয়েছিল যে ওরা গল্পটা কিরকম মঞ্চস্থ করবে, সত্যি একটা দারুণ মুগ্ধতা এনে দিয়েছে। আমি ডুবে গিয়ে খুব উপভোগ করেছি।’

সার্বিক ব্যাপারে থিয়েটার কুবির সভাপতি সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, ‘সংগঠনের সকলের প্রচেষ্টার কারণে আমরা আমাদের প্রথম আন্তর্জাতিক নাট্য উৎসবকে সকলের সামনে তুলে ধরতে পেরেছি। যারা যারা এই অনুষ্ঠানকে দর্শকের সামনে আনতে কাজ করে গেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আমরা আবারো নতুন আয়োজন নিয়ে দ্রুত হাজির হতে চাই দর্শকদের সামনে।’

এর আগে গত ৪ জুলাই নাট্য উৎসবটি শুরুর কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও ডেকোরেশনের সাথে সংশ্লিষ্ট মো:  আবুল হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুতে শোকপ্রকাশ করে একদিন পর অর্থাৎ ৫ জুলাই  ভারতের কলকাতার নাট্য সংগঠন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের নাটক ও মূকাভিনয় প্রদর্শনের মাধ্যমে নাট্য উৎসবটি শুরু হয়।  মছলন্দপুর ইমন মাইম সেন্টার জীবন অধিকারীর নির্দেশনায় ও মৃণাল মুখোপাধ্যায় রচিত ‘যুযুধান’ নাটক  এবং  ধীরাজ হাওলাদারের নির্দেশনায় ‘একটি গাছ একটি প্রাণ ও দেখা’ নামক মূকাভিনয় প্রদর্শন করে।

Related Articles

দেশবাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল ফিতর মুসলিম

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী ইসরাফিল হোসেন

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ আশুলিয়া থানার,ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী, ভাদাইল গ্রামের কৃতি সন্তান,সমাজ সেবক

আরও পড়ুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে

আরও পড়ুন

ষড়যন্ত্র সর্বত্র চলছে এবং চলবে এর মধ্যে থেকে আমাদের কে বের হয়ে যেতে হবেঃএ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman