মঞ্জুর:
বৃহস্পতিবার ৭ই আগষ্ট ২০২৫ গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টার মালিকবৃন্দ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আল রিয়াদ মেডিকেল এর বিশ্বাস জাহাঙ্গীর আলম, নিউ এজ্ ইন্টারন্যাশনাল, মোঃ শওকত হোসেন সিকদার, এস.এম শফিউল আযম, কফিল উদ্দিন মজুমদার, সমন্বয়ককারী মেজবা উদ্দিন সাঈদ, লিভিং হেলথ চেকআপ এর ডিরেক্টর মোঃ লাহুয়ার রহমান, মোঃ শাহ আলম চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, GHC বিভিন্ন সময়ে ঢাকা ছাড়াও ঢাকার বাহিরে বিভিন্ন শহরে যেমন সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, বরিশাল, শেরপুর ও চাঁদপুর নতুন নতুন মেডিকেল সেন্টার অনুমোদন দিয়েছে এবং যার সংখ্যা ২৬ থেকে এখন প্রায় ২৬০ । উল্লেখ্য প্রবাসে জনশক্তি যাওয়ার সংখ্যা না বাড়লেও মেডিকেল সেন্টারের সংখ্যা অনেক গুন বেড়ে গেছে বিশেষ করে ঢাকার বাইরের মেডিকেল সেন্টারসমূহ। একদিকে জনশক্তি রপ্তানির পরিমাণ বাড়েনি কিন্তু মেডিকেল সেন্টারের সংখ্যা বেড়েছে অনেক গুন ফলে সকলের টিকে থাকতে ভীষণ কষ্ট হয়। এইটাকে পুঁজি করে এক শ্রেণীর স্বার্থান্বেষী, লোভী, অসৎ ও প্রতারকরা ভিন্ন উপায়ে অর্থ উপার্জনের হাতিয়ার হিসাবে কিছু অবৈধ পন্থা খুঁজে বের করে। এই চক্রটি এতটাই বেপরোয়া হয়ে যায় যে, কোন কিছুই তাদের কাছে অনৈতিক বা অন্যায় মনে হয় না এবং এত ব্যাপকভাবে তারা অনিয়ম করতে থাকে যে সমাজের সমস্ত মানুষের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে উঠে । তারা GHC Software
কে Manipulation করে নিজের পছন্দের সেন্টারে স্লিপ তুলে অন্যদের বঞ্চিত করছে। কিছু কিছু পত্রিকার মাধ্যমে জানতে পেরে খোঁজ নিয়ে এর ভয়াবহতার প্রমাণ মেলে । সব শেষে টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে প্রমাণসহ সচিত্র প্রতিবেদন বের হয় যা আমাদেরকে ভীষণভাবে ব্যথিত ও লজ্জিত করেছে। তারা এর প্রতিবাদ ও প্রতিকারের জন্য আপনাদের মাধ্যমে সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, একই সাথে যে তথ্য প্রমাণিত হয়েছে তা উপস্থাপন করছি। ১) GHC কর্তৃক প্রদত্ত Web-based Software কে IT Expert দিয়ে Manipulation করে নিজেদের পছন্দমত সেন্টারে মেডিকেল স্লিপ Issue করে GHC এর মূলনীতি অর্থাৎ Equal Distribution সম্পূর্নরূপে ব্যাহত করছে। ২) Distribution System কে break
Down করার কারণে প্রায় ৯০ ভাগ অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাত্রীর সংখ্যা এত কম যে তাদের Fixed ব্যয় নির্বাহ করা কোন ভাবেই সম্ভব হচ্ছে না। ৩) ঢাকার ভিতরে অন-অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার নামে প্রতারণার মাধ্যমে নির্ধারিত ফি এর ৩/৪ গুন অর্থ সংগ্রহ করছে এবং ঢাকার বাহিরের অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে Health Certificate ইস্যু করছে যা GHC নীতিমালা ও বাংলাদেশের প্রচলিত আইনেরও পরিপন্থী। ৪) এদের মধ্যে কেউ কেউ শুধু মাত্র অর্থের জন্য স্বাস্থ্য পরীক্ষা না করেও Health Certificate প্রদান করছে বলে খবরে জানা যায়। ৫) স্বাস্থ্য পরীক্ষা ছাড়া প্রবাসে গিয়ে যখন পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করা হয় তখন অনেকে Unfit হয়ে সর্বস্য হারিয়ে দেশে ফিরে আসছে। ৬) এই ধরণের অসৎ কাজের জন্য বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে এবং ফলশ্রুতিতে বিভিন্ন দেশ থেকে ভিসা প্রদান বন্ধের উপক্রম হয়েছে। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, আমরা অনুমোদিত মেডিকেল চেক-আপ সেন্টারের পক্ষে, এই সমস্ত কর্মকান্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি এবং এহেন হীন কাজের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে সমস্ত অনিয়ম বন্ধ করার আহবান জানাচ্ছি এবং সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সমস্ত সমাজ বিরোধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থার মাধ্যমে এই সেক্টরকে রক্ষার আকুল আবেদন জানান।













