Somoy News BD

১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

ডিবি কর্তৃক নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরো নয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরো নয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের  বংশাল থানা ৩৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো: বাপ্পি (৩০) ২। আওয়ামী লীগের দক্ষিণ বাড্ডা বাজার ইউনিটের সহ-সভাপতি মোঃ মহিবুর রহমান (৫০) ৩। কুমিল্লার মনোহরগঞ্জ থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪৭) ৪। বংশাল থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু আহাম্মেদ (৫৫) ৫। ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক (৫৫) ৬। কলাবাগান থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন (৪৮) ৭। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখার নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক  দীপম সাহা (২৬) ৮। ছাত্রলীগের ডেমরা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন (৪২) ও ৯। ছাত্রলীগ  কর্মী মো: মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়াল।

ডিবি সূত্রে জানা যায়, ২০ এপ্রিল ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় মো: বাপ্পিকে নবাবপুর এলাকা থেকে গ্ৰেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম । একই দিন সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় রাজধানীর বেরাইদ এলাকা থেকে মোঃ মহিবুর রহমানকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম ।

ডিবি সূত্র আরও জানায়, ২০ এপ্রিল ২০২৫ খ্রি. দুপুর ০৩:০০ ঘটিকায় রমনার জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের সামনে থেকে আবুল কালাম আজাদকে গ্রেফতার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের একটি টিম। একইদিন রাত ১১:০০ ঘটিকায় ডিবি-লালবাগ বিভাগের একটি টিম বংশাল এলাকা হতে বাবু আহাম্মেদকে গ্ৰেফতার করে।

অন্যদিকে ২০ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল খালেককে এবং রাত ১১:৩০ ঘটিকায় রাজধানীর হাতিরপুল হতে মোঃ কবির হোসেনকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের পৃথক টিম। অন্যদিকে একই দিন রাতে রাজধানীর মাতুয়াইল এলাকা হতে কাজী ইসমাইল হোসেনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। ইসমাইল হোসেন গতকাল ২০ এপ্রিল ২০২৫ তারিখ যাত্রাবাড়ী এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিলো বলে স্বীকার করেছে।

ডিবি সূত্রে আরো জানা যায়, ২১ এপ্রিল ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় দীপম সাহাকে তেজগাঁও এলাকা হতে এবং রাত ০২:৪৫ ঘটিকায় আদাবরের একটি বাসায় অভিযান পরিচালনা করে ছাত্রলীগ কর্মী মো: মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়ালকে গ্রেফতার করে ডিবি-সাইবারের পৃথক টিম।

গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related Articles

দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচনের

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

আরও পড়ুন

দেশবাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল ফিতর মুসলিম

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী ইসরাফিল হোসেন

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ আশুলিয়া থানার,ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী, ভাদাইল গ্রামের কৃতি সন্তান,সমাজ সেবক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman