Somoy News BD

২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

ধর্ম উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে  সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। আগামীদিনে দু’দেশের এই সম্পর্ক আরো নিবিড় হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, তিনি বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

রোহিঙ্গা পুনর্বাসন সংক্রান্ত ধর্ম উপদেষ্টার এক প্রশ্নের জবাবে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ২০ হাজার রোহিঙ্গা বসবাস করছে যাদের অনেকেই সেদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা লাভ করছে। তিনি আরো জানান, বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের পর থেকেই তাদের খাদ্য, চিকিৎসা, স্যানিটেশনসহ প্রভৃতি বিষয়ে যুক্তরাষ্ট্র সহায়তা করে আসছে। এছাড়া, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়েও যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবর্তনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।

ধর্ম উপদেষ্টা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও সুদৃঢ় করতে তাঁর মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ সম্পর্কে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করেন। এছাড়া, সম্প্রতি অনুষ্ঠিত হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গোৎসবকে ঘিরে ধর্ম মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কেও তাঁকে বিস্তারিত জানান।

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ধর্ম মন্ত্রণালয়ের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতাসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

এ বৈঠকে ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার অ্যান ডউরটি ও শ্রম বিষয়ক কর্মকর্তা জেমস এ স্টুয়ার্ট উপস্থিত ছিলেন।

Related Articles

দেশবাসী সহ সকল শ্রেণি- পেশার মানুষকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভূঁইয়া

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ সকল শ্রেণি-পেশার মানুষকে অগ্রীম পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা সাভার ও আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অন্যতম সেরা তরুণ করদাতা

আরও পড়ুন

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

মোঃআক্তারুজ্জামান টিপুঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা আসন্ন ঈদে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে

আরও পড়ুন

দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচনের

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman