Somoy News BD

৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

নড়াইল জেলায় ও লোহাগড়া উপজেলায় জামাতের আমীরের পথসভা

মোঃ শরিফুল মোল্লা নড়াইল জেলা প্রতিনিধি

জামায়াত এদেশে ইনসাফ কায়েম করতে চায়-জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না। বৈষম্যমুক্ত ও দূর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সাথে বসবাস করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। জামায়াত এদেশে ইনসাফ কায়েম করতে চায়। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে চাই।

আজ শনিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে পথসভায় বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন,বিগত আওয়ামীলীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দিনশেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতা-কর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারন মানুষের কোন ভাগ্যবদল হয়নি। আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে বসবাস উপযোগী পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাই। সুপ্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই। যেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবে।

পথসভায় অন্যান্যের মধ্যে নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা নায়েবে আমীর মো: জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মো: আবদুল্লাহ আমিন, নড়াইল পৌর জামায়াতের আমীর মাষ্টার জাকির হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি লোহাগড়া উপজেলা জামায়াত আয়োজিত পথসভায়ও বক্তৃতা করেন। লোহাগড়ায় জামায়াতের উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ আজ ঢাকার কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা)

আরও পড়ুন

নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের নোয়াপাড়া নদীবন্দর এলাকায় লাইটার জাহাজসমূহকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের গঠিত টাস্কফোর্স আজ (০৫ মার্চ ২০২৬) একটি অভিযান ও মোবাইল

আরও পড়ুন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা আজ দুপুর ১২.০০ টায় অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত

আরও পড়ুন

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে ইউজিসিকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা।

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman