Somoy News BD

৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান   –  মোঃ আব্দুল কাদের।

মঞ্জুর:বিডিপিপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি প্রেসিডিয়াম বৈঠকে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির পক্ষ থেকে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার কে স্বাগত জানানো হয়। সভায় স্বৈরাচারী, ফ্যাসিবাদি সরকারের পতনের মূল কারিগর সকল ছাত্রদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ছাত্রদের জাতীয় বীর হিসেবে অভিহিত করা হয়।  বিডিপিপির চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের বলেন, দেশ আজ স্বৈরাচার মুক্ত। গত ১৬ বছরে দেশে যে দুঃশাসন, দূর্নীতি, একনায়কতন্ত্র কায়েম করা হয়েছিলো বাংলার বীর ছাত্ররা তা গুড়িয়ে দিয়েছে। গত ১৬ বছরে সকল রাজনৈতিক দল মিলে যা পারে নাই অকুতোভয়, নির্ভীক ছাত্ররা তা করে দেখিয়েছে। এখন নতুন করে দেশ গড়ার সময়। কোন হানাহানি, মারামারি, অগ্নিসংযোগ, লুটতরাজ, হত্যাকান্ড যেন এ বিজয় কে ম্লান করে না দেয়। মনে রাখতে হবে এ বিজয় অর্জনে অনেক প্রান গিয়েছে, অনেক ত্যাগ করতে হয়েছে। সকল মুক্তিকামী জনগণ এবং সকল দল একত্রিত হয়ে এ দেশকে ক্ষুধামুক্ত, সন্ত্রাসমুক্ত, দূর্নীতি মুক্ত, সুশাসন ভিত্তিক, গনতান্ত্রিক রাষ্ট্র গঠনে এক হয়ে কাজ করতে হবে। ড. মোহাম্মদ ইউনুস এদেশের সম্মান, সবচেয়ে গ্রহনযোগ্য ব্যক্তি। আমরা বিশ্বাস করি তিনি সঠিকভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য সর্বাত্মকভাবে কাজ করবেন।এ মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সবচেয়ে বড় চ্যালেন্জ আমাদের বিশ্বাস তিনি তার বিচক্ষণতা দিয়ে এ চ্যালেন্জ মোকাবিলা করতে পারবেন। বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি অন্তর্বর্তীকালীন সরকার কে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুুত। প্রেসিডিয়াম বৈঠকে আরও উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান, পারভীন নাসের খান ভাসানী, মহাসচিব প্রফেসর হারুন অর রশিদ, প্রেসিডিয়াম মেম্বার এ্যাড. জসিম উদ্দিন, মাহফুজা বেগম, শওকত হোসেন, বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস, প্রিন্সিপাল কাইয়ুম ইসলাম, ফরিদ উদ্দিন আহমেদ, প্রিন্সিপাল হুমায়ুন কবির।

Related Articles

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের

আরও পড়ুন

আপনারা উৎসাহের সঙ্গে কাজ করুন যাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা চেতনার বিকাশ যাতে ঘটাতে পারি — বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ আজ দুপুর ১২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় প্রতিশ্রুতি ( নির্বাচনী ইশতেহার ২০২৬) বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায়

আরও পড়ুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen। সাক্ষাতে

আরও পড়ুন

সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বিকেলে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময় করেন। এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman