Somoy News BD

১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

নৌপরিবহন উপদেষ্টার সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ –

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৯ মে) সকালে নৌপরিবহন উপদেষ্টার সচিবালয়ের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা জাহাজ শিল্পের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, আলজেরিয়া বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতীম দেশ। আলজেরিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরা পারস্পরিক সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করতে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

এসময় রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়া সরকার বাংলাদেশের সাথে একটি ফলপ্রসূ সম্পর্ক স্থাপন করতে চায়। বাংলাদেশ জাহাজ শিল্পে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আলজেরিয়া বাংলাদেশে নির্মিত আন্তর্জাতিক মানের সমুদ্রগামী জাহাজসহ অন্যান্য জলযান আমদানি করতে আগ্রহী। এছাড়াও, আলজেরিয়া সরকার বাংলাদেশের মেরিটাইম সেক্টরে দক্ষ জনশক্তি কাজে লাগাতে চায়। এ সময় রাষ্ট্রদূত মেরিটাইম সেক্টরে উন্নয়নের জন্য বাংলাদেশের সাথে আলজেরিয়ার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করেন।

নৌপরিবহন উপদেষ্টা রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিকমানের জাহাজ তৈরি হচ্ছে এবং বহিঃবিশ্বে বাংলাদেশে নির্মিত জাহাজ রপ্তানি করা হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতায় খুলনা শিপইয়ার্ডে নির্মিত জাহাজ আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে। এ সেক্টরে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মেরিন একাডেমিসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি রাষ্ট্রদূতকে চট্টগ্রাম, মোংলাসহ অন্যান্য বন্দর এবং শিপইয়ার্ড/ডকইয়ার্ড ও বাংলাদেশের মেরিন একাডেমিসমূহ পরিদর্শনের আহ্বান জানান। তিনি বাংলাদেশের দ্রুত অগ্রসরমান জাহাজ শিল্পসহ মেরিটাইম সেক্টরে আলজেরিয়া সরকারকে বিনিয়োগের আহ্বান জানান। এ সময় নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশের সাথে আলজেরিয়ার সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানান। রাষ্ট্রদূত উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, এ বিষয়ে আলজেরিয়া সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। রাষ্ট্রদূত উপদেষ্টাকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানান এবং অত্যন্ত জাকজমকপূর্ণভাবে যথাযোগ্য মর্যাদায় মে দিবস উদ্‌যাপনের জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নৌপরিবহন উপদেষ্টা ২০২৫ সালের ডিসেম্বরের লন্ডনে ২০২৬-২৭ মেয়াদের জন্য আন্তর্জাতিক নৌপরিবহণ সংস্থার (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি-সি নির্বাচনের ভোটগ্রহণে বাংলাদেশের প্রার্থিতার জন্য আলজেরিয়ার সমর্থন কামনা করেন। আলজেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি তার সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি.এম. জামাল হোসেন উপস্থিত ছিলেন।

Related Articles

ষড়যন্ত্র সর্বত্র চলছে এবং চলবে এর মধ্যে থেকে আমাদের কে বের হয়ে যেতে হবেঃএ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে

আরও পড়ুন

ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিকে আমরা উন্নত করার চেষ্টা করছি ধীরে ধীরে বা পর্যায়ক্রমে। তবে এটা রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়,

আরও পড়ুন

তারুণ্যের জয়গানে আলোচনায় বাহারুল চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ ​জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নড়াইল কালিয়া উপজেলার গ্রামগঞ্জে বইতে শুরু করেছে স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া। বিশেষ করে জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

আরও পড়ুন

সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জ (দিরাই): বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman