Somoy News BD

১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

সন্ত্রাস চাঁদাবাজ ও ভুমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক: বুধবার ২৭ আগষ্ট ২০২৫ জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় বাংলাদেশ সরকার এর প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, সন্ত্রাস চাঁদাবাজ ও ভুমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে ভুক্তভোগীরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা মুন্সীগঞ্জ জেলার পদ্মা নদী ভাঙ্গনে ভিটামাটি হারিয়ে যৌথভাবে বিক্রমপুর সোসাইটি নামকরণ করিয়া প্রায় ২০০ মুসলিম ও হিন্দু গরীব পরিবার মো: জুলহাস চেয়ারম্যান ও টঙ্গীবাড়ী থানা বালিগাও ইউনিয়ন ও আকতার হোসেন শহীদ রেজা থেকে রেজিষ্ট্রি পাওয়ার নেয়।

যাহা পাওয়ার নং- ২০৭৮, (১২/০৩/২০২০ জুন ২নং শাহানাজ পারভীন (স্বামী-শহীদ রেজা) থেকে আমরা রেজিষ্ট্রি পাওয়ার নিয়েছি। যাহা পাওয়ার নং- ৩৬৭২ (২১/০৪/২০২২)। আনুমানিক ৯৫০ শতাংশ জমি রেজিষ্ট্রি করে নিয়েছি এবং বাকী জমি শহীদ রেজার নামে রয়েছে । পাওয়ার নেওয়ার পর প্রায় ২০০ পরিবার ৪,৫,৬ শতাংশ করে প্লট আকারে আমরা জুলহাস চেয়ারম্যান ও আকতার হোসেন পাওয়ার নেওয়া জমি বিভিন্ন প্লট আকারে ভাগ করে নেই । তারপর আমাদের প্লটে বাউন্ডারী, দেয়াল দিয়ে যার যার নিজ জায়গায় অবস্থান করিতেছি।

এই সম্পত্তি জনাব এম. এ ওহাৰ গং বিগত ২৫/০৪/১৯৯৯ ইং তারিখে বাংলাদেশ পাট মন্ত্রনালয় থেকে টেন্ডারের মাধ্যমে ১৪৫০ শতাংশ জমি খরিদ করেন, যাহার দলিল নং-১৪১৫। ১। পরবর্তীতে শহীদ রেজা, (পিতা: এম. এ ওহাব), মো: হাসান জামিল, ইউসুফ জামিল, আশিকুল জামিল, সায়িদা বেগম হতে রেজিষ্ট্রি পাওয়ার নেই । যাহা পাওয়ার নং-৮১০৪, জমির পরিমান ৩৬২ শতাংশ । ২। শহীদ রেজা, (পিতা: এম. এ ওহাব), নুরুন নাহার বেগম, মাঈনুল হাসান, ডা: মনিরা বেগম, মুনমুন নিগার বর্ন হতে রেজিষ্ট্রি পাওয়ার নেন। পাওয়ার নং-১৮২৮, জমির পরিমান-৩৬২ শতাংশ । ৩। শহীদ রেজা, (পিতা: এম. এ ওহাব), হাসান আহমেদ হতে পাওয়ার নেন । যাহার দলিল নং- ৪০৮৮, জমির পরিমান: ৩৬৪ শতাংশ । ৪ । এম. এ ওহাব এর অংশ ৩৬২ শতাংশ। মোট চারটির পাওয়ার নেওয়া দলিলের পরিমাণ ১৪৫০ শতাংশ। এই জমি গিয়াস উদ্দিন (দলিল লেখক) সং-৭৫৩/১ উইলসন রোড, বন্দর, নারায়নগঞ্জ ।

কাগজ পত্র যাচাই-বাছাই করিয়া আমাদেরকে জমি খরিদ করিয়া দেন এবং দালালি নেন এবং সম্পূর্ণ দলিল সে নিজেই দলিল লেখক এবং সনাক্তকারী হিসেবে নারায়ণগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসে যার যার নামে যতটুকু জমি ততটুকু রেজিষ্ট্রি করিয়া দেন। হঠাৎ করিয়া গত ৩০/০৭/২০২৫ ইং তারিখে আনুমানিক বিকাল ৪ ঘটিকায় ২০/২৫ জন সন্ত্রাসী লোক নিয়ে রাকিব হাসান নামে বায়নাপত্র সাইবোর্ড নিয়ে আসে।

আমি সাইফুল ইসলাম পিতা: জুলহাস চেয়ারম্যান আমার ম্যানেজার নিয়ে বিক্রমপুর সোসাইটিতে যাই যাওয়ার পর গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে রিয়াজ উদ্দিন চৌধুরীকে উপস্থিত পাইয়া তাকে জিজ্ঞাসা করিলে সে বলে এই আমি হাসান জামিল গং থেকে পাওয়ার নিয়েছি এবং সে পাওয়ার বলে রাকিব হাসানের নিকট বায়না করেছি। রিয়াজ উদ্দিন চৌধুরী পিতা: গিয়াস উদ্দিন চৌধুরী, আমার নিকট ২ কোটি ৪০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকার করায় এই নিয়ে তর্কবিতর্ক হয় এবং আমাকে অশ্রাব্য অশ্লীল ভাষয় গালিগালাজ করে। আমাদের বিভিন্ন প্লটে রাকিব হাসান নামে বায়নাসূত্রে মালিক সাইবোর্ডে লাগিয়া দেয়। আমাদের অফিস থেকে বের করি দিয়ে অফিসে তালা লাগিয়ে দেয়, আমাদের প্লটে বিল্ডিং নির্মাণকাজ চলছিল তা বন্ধ করে নির্মাণ শ্রমিকদের জোর করে বাহিরে করে দেয় এবং হুমকি দেয় এইখানে আসলে জানে মেরে ফেলবো।

ঐ ঘটনার দিন ৩০/০৭/২০২৫ইং তারিখে নারায়নগঞ্জ সদর থানায় উপস্থিত হইয়া আমি সাইফুল ইসলাম ও আকতার হোসেন লিখিত অভিযোগ দায়ের করি এবং এস.পি অফিসেও লিখিত অভিযোগ করিয়াছি। তাদের দাবি সমূহ : ১। অবিলম্বে আমাদের জমির সাইনবোর্ড সরানোর ব্যবস্থা করা হউক। ২।যারা চাঁদা দাবি করেছে ও প্রাণনাশের হুমকি দিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক । ৩। সকল জমি মালিকের নিরাপত্তা নিশ্চত কর হউক।

মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ তাদের উপর সংঘটিত অবিচারের দ্রুত প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা।

Related Articles

দেশবাসী সহ সকল শ্রেণি- পেশার মানুষকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভূঁইয়া

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ সকল শ্রেণি-পেশার মানুষকে অগ্রীম পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা সাভার ও আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অন্যতম সেরা তরুণ করদাতা

আরও পড়ুন

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

মোঃআক্তারুজ্জামান টিপুঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা আসন্ন ঈদে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে

আরও পড়ুন

দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচনের

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman