Somoy News BD

১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যত গড়ে তুলতে সকল অংশীদারদের সাথে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ –খাদ্য  উপদেষ্টা আলী ইমাম মজুমদার

আন্তর্জাতিক ডেস্কঃ
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় UN Food System Summit- +4 এ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যত গড়ে তুলতে সকল অংশীদারদের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

গত কয়েক দশক ধরে, বাংলাদেশ খাদ্য উৎপাদন, পুষ্টি এবং দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য ঘাটতির দেশ থেকে, আমরা এখন চালে স্বয়ংসম্পূর্ণ।  মৎস্য, শাকসবজি এবং পশুপালনকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে আমাদের উৎপাদন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। তবে, আমরা প্রতিনিয়ত নতুন নতুন জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। বিশেষকরে  জলবায়ু পরিবর্তন, মূল্যের অস্থিরতা, ভূমির অবক্ষয়, পানি ও জলের ঘাটতি এবং ক্রমবর্ধমান বৈষম্য  আমাদের খাদ্য ব্যবস্থার জন্য সরাসরি হুমকিস্বরূপ। এছাড়াও, নগরায়ণ, বেকারত্ব এবং অপুষ্টি এখনও আমাদের জন্য উদ্বেগজনক।

উপদেষ্টা নারীর ক্ষমতায়ন, দুর্বল জনগোষ্ঠীর জন্য খাদ্যের ন্যায়সঙ্গত প্রবেশাধিকার, স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করাসহ অপুষ্টি মোকাবেলায় খাদ্য নিরাপত্তার উপর জোর দেন। বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থাকে টেকসই করার জন্য উন্নয়নশীল দেশগুলির জন্য প্রযুক্তিগত সহায়তার অ্যাক্সেস এবং জাতীয় খাদ্য ব্যবস্থা রূপান্তর সমন্বয় করার জন্য বহু-অংশীদারী  প্ল্যাটফর্ম তৈরির উপর গুরুত্বারোপ করেন।
 
জাতিসংঘের খাদ্য ব্যবস্থা ( UNFSS+4 ) শীর্ষ সম্মেলনে জাতিসংঘের সংস্থা, নাগরিক সমাজ, বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ,  আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাবিদ এবং অন্যান্য অংশীদারদের  উপস্থিতিতে খাদ্য উপদেষ্টা বিশ্বকে  একটি অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক, স্বাস্থ্যকর এবং টেকসই খাদ্য ব্যবস্থায় রূপান্তরের দিকে অগ্রসর  হওয়ার আহবান জানান।
 

Related Articles

দেশবাসী সহ সকল শ্রেণি- পেশার মানুষকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভূঁইয়া

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ সকল শ্রেণি-পেশার মানুষকে অগ্রীম পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা সাভার ও আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অন্যতম সেরা তরুণ করদাতা

আরও পড়ুন

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

মোঃআক্তারুজ্জামান টিপুঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা আসন্ন ঈদে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে

আরও পড়ুন

দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচনের

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman