Somoy News BD

৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

হুমকির মুখে জীবন-জীবিকা: এয়ারলাইন্স জিএসএ নিয়োগ আইন বহাল রাখার দাবিতে মানববন্ধন

মঞ্জুর:

দেশিয় কর্মসংস্থান স্বার্থে ও হুন্ডি বন্ধে এয়ারলাইন্স জিএসএ নিয়োেগ আইন বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধন করেছে এয়ারলাইন্স জিএসএতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। রবিবার ২রা নভেম্বর ২০২৫ইং রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে হুন্ডির মাধ্যমে অর্থপাচার বন্ধ, বিদেশি এয়ারলাইন্স গুলোকে শৃঙ্খলার মধ্যে আনা, দেশিয় কর্মসংস্থানের স্বার্থ রক্ষা ও এয়ারলাইন্স গুণগত যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষে বিদেশি এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট বা জিএসএ নিয়োগ আইন অপরিবর্তিত রাখার দাবিতে মানবন্ধন করেছে এয়ারলাইন্স জিএসএতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এয়ারলাইন্স জিএসএতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষে রফিকুল ইসলাম এবং নাবিলা লিখিত বক্তব্য পাঠ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সের জিএসএ এজেন্টগুলোর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িয়ে আছে প্রায় ৫০ হাজার মানুষের জীবন-জীবিকা। বিদেশি এয়ারলাইন্সগুলোর স্বার্থে জিএসএ নিয়োগ আইন বাতিল করা হলে কর্মসংস্থান হারাবে দেশের মানুষ। পাশাপাশি বিদেশী এয়ারলাইন্স সমুহকে বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামোয় এনে জবাবদিহিতা নিশ্চিত করুন। তা না হলে ব্যর্থ হবে সরকার, বাড়বে গ্রাহক হয়রানি। মানববন্ধনে এয়ারলাইন্স জিএসএতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষে রফিকুল ইসলাম বলেন, জিএসএ গুলো এয়ারলাইন্স ও যাত্রীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিদেশি সদর দপ্তরে পৌঁছে দেয়-যা কেবল বিদেশি কান্ট্রি ম্যানেজার দিয়ে সম্ভব নয়।

এছাড়া বক্তব্য রাখেন মাহমুদুল হাসান নাঈম। উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি বলেন, জিএসএ নিয়োগের চলমান নিয়ম লংঘন করলে প্রতি বছর প্রায় ১০০ কোটির বেশি রাজস্ব হারাবে সরকার। অতীত অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি বলেন, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সাউদিয়া, থাই এয়ারওয়েজ ও এয়ার ইন্ডিয়ার মতো বিদেশি এয়ারলাইন্সগুলো জিএসএ ছাড়া বাংলাদেশে পরিচালিত হলে বাজারে দুর্নীতি, অব্যবস্থাপনা ও দীর্ঘ টিকিট লাইনের অভিযোগ উঠেছিল-বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য। জিএসএ বাধ্যতামূলক হওয়ার পর পরিস্থিতি নাটকীয়ভাবে উন্নত হয় এবং টিকিট সিন্ডিকেশন অনেকাংশে কমে যায়। ১৯৭০-এর দশক থেকে জিএসএ বাংলাদেশে আন্তর্জাতিক এয়ারলাইনসের উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এমনকি প্যান অ্যাম, ইউনাইটেড, লুফথানসা ও কেএলএম-এর মতো বিখ্যাত এয়ারলাইনস চালু করতেও সহায়তা করেছে দেশিয় জিএসএ গুলো।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

Related Articles

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের

আরও পড়ুন

আপনারা উৎসাহের সঙ্গে কাজ করুন যাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা চেতনার বিকাশ যাতে ঘটাতে পারি — বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ আজ দুপুর ১২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় প্রতিশ্রুতি ( নির্বাচনী ইশতেহার ২০২৬) বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায়

আরও পড়ুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen। সাক্ষাতে

আরও পড়ুন

সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বিকেলে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময় করেন। এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman