Somoy News BD

৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

Day: জুলাই ৯, ২০২৫

বিজিবির মানবিক সহায়তা: ফেনীতে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ২০০ জন মানুষের মাঝে খাদ্য সহায়তা

Read More

সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে পরিবেশ উপদেষ্টার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে বন বিভাগ, নৌবাহিনী, র‍্যাব, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ, স্থানীয় কমিউনিটি পেট্রোল গ্রুপসহ সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ

Read More

বেলারুশকে ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত (নয়াদিল্লি ভিত্তিক)-কে ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টার সঙ্গে

Read More

ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আজ বুধবার ভুটানকে বাংলাদেশের সকল অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর পরামর্শ দেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে

Read More

দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোন বাহুল্য ছাড়াই সকল বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হচ্ছে ——-শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোন বাহুল্য ছাড়াই সকল বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর

Read More

গ্রাহকদের ৪০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ‘ধামাকা শপিং ডট কম’

মঞ্জুর: গ্রাহকদের ৪০০ কোটি টাকা নিয়ে লাপাত্তার অভিযোগ উঠেছে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’য়ের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, ৫০০ জন উদ্যোক্তা ও তিন হাজারজন ভোক্তার আনুমানিক ৪০০ কোটি টাকা বকেয়া রেখে উধাও হয়েছে কোম্পানিটি। বুধবার ৯ জুলাই ২০২৫ ঢাকা রিপোর্টাস ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ব্যবসায়ী ও ভুক্তভোগীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা।   সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম, মেহেদী, শফিকুল ইসলাম, নুরুল আমিন, জাকারিয়া, হাসমত মুন্সি প্রমূখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিভিন্ন প্রভাব খাটিয়ে গ্রাহক ও সরবরাহকারীদের টাকা আত্মসাৎ করেছে ধামাকাশপিং। একেকজন গ্রাহক লাখ লাখ টাকা হারিয়ে পথে বসেছেন। ব্যবসায়ীরাও সর্বশান্ত হয়েছেন। আমাদের দাবি, আমাদের পাওনা ৪০০ কোটি টাকা ফেরত দেওয়া হোক। ভুক্তভোগীরা বলেন, ধামাকাশপিং ডটকম নানা প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্বুদ্ধ করে। আমাদের আশ্বস্ত করা হয় যে, এই কোম্পানির চেয়ারম্যান দেশের স্বনামধন্য অর্থোপেডিক চিকিৎসক, এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও জয়েন্ট কেয়ার কো-অর্ডিনেটর- ডা. এম আলী ওরফে মো. মোজতবা আলী। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক দেশের স্বনামধন্য ব্যবসায়ী এস এম ডি জসিমউদ্দিন চিশতী। তারা বলেন, আমরা ভুক্তভোগী ব্যবসায়ীগণ ও গ্রাহক ২০২০ সালের ডিসেম্বর থেকে ধামাকাশপিং ডটকমের নির্দেশনা ও চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহ করে যাচ্ছিলাম এবং গ্রাহক পণ্য কিনছিলাম। মার্চ ২০২১ পর্যন্ত ডেলিভারি এবং পেমেন্টসহ মোটামুটি সবকিছু ঠিক থাকলেও পরবর্তী সময় থেকে পণ্য ডেলিভারি সম্পূর্ণ হলেও আমরা মার্চেন্ট বা সেলাররা চুক্তিনামা অনুযায়ী সমুদয় বকেয়া বিল পাইনি। এমনকি ক্রেতারা তাদের পণ্য বাবদ অগ্রিম পেমেন্ট করা কোনো টাকাই ফেরত পায়নি। তারা আরও বলেন, আমাদের পাওনাকৃত অর্থ উদ্ধারের জন্যে প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তা সিরাজুর ইসলাম রানা গং ও পরিচালক কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করেও মালিকপক্ষের কারো সাথে অদ্যাবধি সরাসরি কোনো সাক্ষাৎ বা সমাধান পাইনি। কোম্পানির চেয়ারম্যান ডা. এম আলী সাথে সরাসরি সাক্ষাতের জন্যে তার বাসভবনে কয়েকবার যাওয়ার পরও তিনি আমাদের সাথে দেখা করেননি এবং তার সাথে ভার্চুয়াল সভার জন্যে একাধিকবার আমরা ইমেইল ও ওয়াটসআপ মারফত যোগাযোগের সর্বাত্মক চেষ্টা করার পরও কোনো যোগাযোগ করতে পারিনি। আমাদের পক্ষ থেকে বিনয়াবনত অনুরোধ করার পর কোম্পানির দুজন মালিকের মধ্যে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক  জসিম উদ্দিন চিশতী ও ডা. এম আলী মাঝে মাঝে ভার্চুয়াল সভা ও ফেসবুকে লাইভ প্রোগ্রাম করে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনো প্রতিশ্রুতিই তারা রক্ষা করেননি। বক্তারা জানান, ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে সপরিবারে আমেরিকায় পলাতক রয়েছেন। এই প্রতারণার সাথে জড়িত অন্যতম মাস্টারমাইন্ড জসিম উদ্দিন চিশতী ও ডা. এম আলী, সিরাজুল ইসলাম রানাসহ অন্যান্যদের বিরুদ্ধে ১১৬ কোটি টাকার মানিলন্ডারিং মামলা চলমান রয়েছে।  তারা জানান, চেয়ারম্যান ডা. এম আলী যে এই চক্রের অন্যতম মূল হোতা। তার যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই ও তৎকালীন তথ্যমন্ত্রী হাছান মাহমুদের বন্ধু পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি এতদিন অধরা থেকেছেন এবং হাতিয়ে নেওয়া এসব অবৈধ অর্থের বিনিময়ে গড়ে তুলেছেন বিশাল অবৈধ সম্পত্তির পাহাড়। পাওনাকৃত টাকা পাওয়ার মানবিক সহায়তার নিমিত্তে বিগত সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়সহ সংশ্লিষ্ট দফতরে একাধিকবার মানবিক আবেদন করার পরও আমরা কোনো সমাধান পাইনি। ব্যবসায়ীরা বলেন, আমরা উদ্যোক্তা হওয়ার প্রবল আকাঙ্ক্ষা ও ইচ্ছে নিয়ে চাকরি না করে উদ্যোক্তা হয়ে ই-কমার্সে পণ্য সরবরাহকারী হিসেবেই ব্যবসা করতে বিনিয়োগ করেছি এবং ভোক্তা হিসেবে পণ্য অর্ডার করেছি। আমাদের স্বপ্ন এই অল্প সময়ে ও কম বয়সে ধূলিসাৎ যেন না হয় সে জন্যে বর্তমান সরকারের কাছে চেয়ারম্যানের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমরা আশা করছি আমাদের ন্যায্য পাওনা অর্থ ফেরত পেতে সরকারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

Read More

তথ্য উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। বুধবার (৯ই জুলাই) বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে

Read More

দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে পাইলট প্রকল্প শুরু:

নিজস্ব প্রতিবেদকঃ — পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে নতুন যুগের সূচনা করছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ

Read More

শেখ মুজিবুর রহমান

(১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (1920-1975) স্বাধীন বাংলাদেশের স্থপতি।

sheikh mujibur rahman