Somoy News BD

৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টার মালিকদের সংবাদ সম্মেলন

মঞ্জুর:
বৃহস্পতিবার ৭ই আগষ্ট ২০২৫  গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টার মালিকবৃন্দ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আল রিয়াদ মেডিকেল এর বিশ্বাস জাহাঙ্গীর আলম, নিউ এজ্ ইন্টারন্যাশনাল, মোঃ শওকত হোসেন সিকদার, এস.এম শফিউল আযম, কফিল উদ্দিন মজুমদার, সমন্বয়ককারী মেজবা উদ্দিন সাঈদ, লিভিং হেলথ চেকআপ এর ডিরেক্টর মোঃ লাহুয়ার রহমান, মোঃ শাহ আলম চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, GHC বিভিন্ন সময়ে ঢাকা ছাড়াও ঢাকার বাহিরে বিভিন্ন শহরে যেমন সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, বরিশাল, শেরপুর ও চাঁদপুর নতুন নতুন মেডিকেল সেন্টার অনুমোদন দিয়েছে এবং যার সংখ্যা ২৬ থেকে এখন প্রায় ২৬০ । উল্লেখ্য প্রবাসে জনশক্তি যাওয়ার সংখ্যা না বাড়লেও মেডিকেল সেন্টারের সংখ্যা অনেক গুন বেড়ে গেছে বিশেষ করে ঢাকার বাইরের মেডিকেল সেন্টারসমূহ। একদিকে জনশক্তি রপ্তানির পরিমাণ বাড়েনি কিন্তু মেডিকেল সেন্টারের সংখ্যা বেড়েছে অনেক গুন ফলে সকলের টিকে থাকতে ভীষণ কষ্ট হয়। এইটাকে পুঁজি করে এক শ্রেণীর স্বার্থান্বেষী, লোভী, অসৎ ও প্রতারকরা ভিন্ন উপায়ে অর্থ উপার্জনের হাতিয়ার হিসাবে কিছু অবৈধ পন্থা খুঁজে বের করে। এই চক্রটি এতটাই বেপরোয়া হয়ে যায় যে, কোন কিছুই তাদের কাছে অনৈতিক বা অন্যায় মনে হয় না এবং এত ব্যাপকভাবে তারা অনিয়ম করতে থাকে যে সমাজের সমস্ত মানুষের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে উঠে । তারা GHC Software

কে Manipulation করে নিজের পছন্দের সেন্টারে স্লিপ তুলে অন্যদের বঞ্চিত করছে। কিছু কিছু পত্রিকার মাধ্যমে জানতে পেরে খোঁজ নিয়ে এর ভয়াবহতার প্রমাণ মেলে । সব শেষে টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে প্রমাণসহ সচিত্র প্রতিবেদন বের হয় যা আমাদেরকে ভীষণভাবে ব্যথিত ও লজ্জিত করেছে। তারা এর প্রতিবাদ ও প্রতিকারের জন্য আপনাদের মাধ্যমে সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, একই সাথে যে তথ্য প্রমাণিত হয়েছে তা উপস্থাপন করছি। ১) GHC কর্তৃক প্রদত্ত Web-based Software কে IT Expert দিয়ে Manipulation করে নিজেদের পছন্দমত সেন্টারে মেডিকেল স্লিপ Issue করে GHC এর মূলনীতি অর্থাৎ Equal Distribution সম্পূর্নরূপে ব্যাহত করছে। ২) Distribution System কে break
Down করার কারণে প্রায় ৯০ ভাগ অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাত্রীর সংখ্যা এত কম যে তাদের Fixed ব্যয় নির্বাহ করা কোন ভাবেই সম্ভব হচ্ছে না। ৩) ঢাকার ভিতরে অন-অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার নামে প্রতারণার মাধ্যমে নির্ধারিত ফি এর ৩/৪ গুন অর্থ সংগ্রহ করছে এবং ঢাকার বাহিরের অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে Health Certificate ইস্যু করছে যা GHC নীতিমালা ও বাংলাদেশের প্রচলিত আইনেরও পরিপন্থী। ৪) এদের মধ্যে কেউ কেউ শুধু মাত্র অর্থের জন্য স্বাস্থ্য পরীক্ষা না করেও Health Certificate প্রদান করছে বলে খবরে জানা যায়। ৫) স্বাস্থ্য পরীক্ষা ছাড়া প্রবাসে গিয়ে যখন পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করা হয় তখন অনেকে Unfit হয়ে সর্বস্য হারিয়ে দেশে ফিরে আসছে। ৬) এই ধরণের অসৎ কাজের জন্য বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে এবং ফলশ্রুতিতে বিভিন্ন দেশ থেকে ভিসা প্রদান বন্ধের উপক্রম হয়েছে। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, আমরা অনুমোদিত মেডিকেল চেক-আপ সেন্টারের পক্ষে, এই সমস্ত কর্মকান্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি এবং এহেন হীন কাজের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে সমস্ত অনিয়ম বন্ধ করার আহবান জানাচ্ছি এবং সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সমস্ত সমাজ বিরোধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থার মাধ্যমে এই সেক্টরকে রক্ষার আকুল আবেদন জানান।

 

Related Articles

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের

আরও পড়ুন

আপনারা উৎসাহের সঙ্গে কাজ করুন যাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা চেতনার বিকাশ যাতে ঘটাতে পারি — বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ আজ দুপুর ১২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় প্রতিশ্রুতি ( নির্বাচনী ইশতেহার ২০২৬) বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায়

আরও পড়ুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen। সাক্ষাতে

আরও পড়ুন

সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বিকেলে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময় করেন। এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman