Somoy News BD

১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

সরকারের উদ্যোগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার: অংশীজনদের সর্বসম্মত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদকঃ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে ও আন্তরিক প্রচেষ্টায় আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ৭২ ঘণ্টার দেশব্যাপী পরিবহন ধর্মঘট সর্বসম্মতভাবে প্রত্যাহার করা হয়েছে। আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত ঢাকার আবদুল গণি রোডস্থ বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন মালিক সমিতির সাথে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আগামী সবোর্চ্চ ৬০ দিনের মধ্যে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ পূর্বক আন্ত: মন্ত্রণালয় সভা আয়োজন করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশোধনীর খসড়া প্রস্তুত করা হবে।
উপদেষ্টা আরো বলেন, ইকোনমিক লাইফ উত্তীর্ণ মোটরযান সড়ক থেকে প্রত্যাহারের সময়ে মালিক এবং শ্রমিক যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সরকার আন্তরিক। এসময় নতুন মোটরযান ক্রয়ের নিমিত্তে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জাপানি ও ইউরোপীয় রিকন্ডিশন্ড বাণিজ্যিক যানবাহন আমদানির ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে বাণিজ্য উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) সাথে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা বলে সড়ক উপদেষ্টা আরো বলেন, সড়ক দুর্ঘটনায় কবলিত মোটরযানের মালিক ও চালকের বিষয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনা পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ, বিআরটিএ, পুলিশ ও মালিক-শ্রমিক সমিতির প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে।
বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ই-লাইসেন্স সর্বক্ষেত্রে বৈধ বলে বিবেচিত হবে বলে উপদেষ্টা বলেন, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দ্রুততার সাথে সরবরাহের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এসময় উপদেষ্টা আরো বলেন, বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত অগ্রিম আয়কর এর বিধান পরিবর্তন করে প্রিজাম্পটিভ ট্যাক্স হিসেবে সিদ্ধান্ত জরুরী ভিত্তিতে বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও সড়ক উপদেষ্টা দুর্ঘটনায় কবলিত পরিবহন শ্রমিকদের চিকিৎসার ব্যাপারে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের জন্য স্বাস্থ্য সচিবকে পদক্ষেপ নিতে বলেন এবং সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০০৫ সক্রিয়ভাবে চালু করার জন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, সরকারকে জিম্মি করে দাবি আদায় করা পরিবহন শ্রমিক-মালিকদের উদ্দেশ্য নয়। এসময় তিনি সরকারের সব আইনানুগ সিদ্ধান্তের সাথে সহায়ক শক্তি হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সরকারের উদ্যোগে পরিবহন শ্রমিক-মালিক সমিতির সকলে সর্বসম্মত হয়ে ধর্মঘট প্রত্যাহার করছি।

আজকের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। এছাড়াও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

দেশবাসী সহ সকল শ্রেণি- পেশার মানুষকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভূঁইয়া

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ সকল শ্রেণি-পেশার মানুষকে অগ্রীম পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা সাভার ও আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অন্যতম সেরা তরুণ করদাতা

আরও পড়ুন

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

মোঃআক্তারুজ্জামান টিপুঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা আসন্ন ঈদে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে

আরও পড়ুন

দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচনের

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman