Somoy News BD

২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

নরসিংদী জেলা পুলিশ অস্ত্র উদ্ধারে ২য় স্থান এবং পুলিশ পদক (বিপিএম/পিপিএম) ও আইজিপি এক্সামপ্লেরি গুড সার্ভিস বেজ-২০২৪ প্রাপ্তিতে ফুলেল শুভেচ্ছা বিনিময়

এস আলমঃ
পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে অপরাধ পর্যালোচনায় অবৈধ অস্ত্র উদ্ধারে নরসিংদী জেলা অসামান্য অবদান রেখে ২য় স্থান অর্জন করে। পুলিশ সুপার, নরসিংদী’র দক্ষ নেতৃত্বের ধারাবাহিকতায় নরসিংদী জেলা পুলিশ এ মাইলফলক অর্জন করতে সক্ষম হয়। এছাড়া, বীরত্ব ও সাহসিকতাপূর্ণ এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার, নরসিংদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ও এক্সামপ্লেরি গুড সার্ভিস বেজ-২০২৪ প্রাপ্ত হন।
অবৈধ অস্ত্র উদ্ধারে ২য় স্থান অর্জন এবং ও এক্সামপ্লেরি গুড সার্ভিস বেজ-২০২৪ পাওয়ায়  বুধবার (৬ মার্চ ২০২৪) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার, নরসিংদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএমকে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এছাড়া জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নরসিংদী’সহ মোট ০৪ জন পদক প্রাপ্ত হওয়ায় পুলিশ সুপার, নরসিংদী তাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
পদক প্রাপ্তগণ হলেন- ১। চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ এর মাধ্যমে প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নরসিংদী বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সেবা পদক প্রাপ্ত হন।
২। অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার সহস্য উদঘাটন এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ মোঃ আজিজুর রহমান, অফিসার ইনচার্জ, বেলাব থানা, নরসিংদী রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পদক প্রাপ্ত হন।
৩। গুরুত্বপূর্ণ মামলার সহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধারের স্বীকৃতিস্বরূপ আবুল কাশেম ভূইয়া, অফিসার ইনচার্জ, মনোহরদী থানা, নরসিংদী রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পদক প্রাপ্ত হন।
৪। এবং গুরুত্বপূর্ণ মামলার সহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধারের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ কামরুজ্জামান, অফিসার ইনচার্জ, মাধবদী থানা, নরসিংদী ও এক্সামপ্লেরি গুড সার্ভিস বেজ-২০২৪ প্রাপ্ত হন।

Related Articles

শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ৯ দফা দাবি সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ ৯ দফা দাবি, ১ অক্টোবর স্মারকলিপি

মঞ্জুরঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করা, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং বদলি নীতিমালা সহজ করাসহ

আরও পড়ুন

বাংলাদেশ–ইউনান সহযোগিতায় নতুন সম্ভাবনা, বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরের (ইউনান

আরও পড়ুন

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং

আরও পড়ুন

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman