Somoy News BD

১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে ‘ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি’র ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এবং মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-এর সাথে সচিবালয়ে তাঁদের নিজ নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকাস্থ ‘পার্বত্য চট্টগ্রাম সমিতি’-এর নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে পৃথক পৃথকভাবে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পাহাড়ের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে তাঁদের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। নেতৃবৃন্দ পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও শান্তি রক্ষায় মন্ত্রণালয়ের আগামী দিনের সকল ইতিবাচক পদক্ষেপে সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক ও গবেষক এ এইচ এম ফারুক। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনির হোসেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম ও ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান ও মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির এই সৌজন্যের জন্য ধন্যবাদ জানান। তাঁরা বলেন, “পার্বত্য চট্টগ্রামে কোনো বিভেদ বা ভেদাভেদ নয়, বরং আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক (Inclusive) সমাজ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। পাহাড়ে বসবাসরত সকল জাতি-গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তাঁরা আরও যোগ করেন যে, পাহাড়ের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সরকারের পাশাপাশি ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির মতো সংগঠনগুলোর গঠনমূলক পরামর্শ ও ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি।

Related Articles

টাঙ্গাইল জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদকঃ আজ (সোমবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক টাঙ্গাইল জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। এ সময় কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর

আরও পড়ুন

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা ও দেশের আইনি কাঠামোর ধারাবাহিকতা রক্ষায় অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ

আরও পড়ুন

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভিডিও

আরও পড়ুন

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষ্যে ডিএমপির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আসন্ন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ডিএমপির

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman