Somoy News BD

২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

কুবিতেও ‘রাজাকার রাজাকার’ স্লোগানে মিছিল শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে প্রেস ব্রিফিংয়ে কোটার বিষয়ে জানতে চাইলে তার দেয়া মন্তব্যকে ঘিরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ‘রাজাকার রাজাকার’ স্লোগানে মিছিল হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও।

রবিবার (১৪ জুলাই) রাত ১১টায় ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে মিছিল দিতে দিতে শিক্ষার্থীরা মূল ফটকে আসে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুবি শাখার নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেয়েদের দুটি হলেও আলাদা আলাদা সময়ে একই স্লোগান দেয়া হয়। এসময় শিক্ষার্থীরা থালা-বাটি ব্যবহার করেন।

হল ও মিছিলে শিক্ষার্থীরা ‘তুই কে আমি কে, রাজাকার রাজাকার, একাত্তরের রাজাকার, গর্জে উঠ আরেকবার, তুই বেটা রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, শেখ হাসিনার বাংলায়, রাজাকারের ভয় নাই, তোমার আমার পরিচয়, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, সরকার সরকার’ বলে স্লোগান দিতে থাকেন।

এই বিষয়ে জানতে চাইলে ফরহাদ কাউসার নামের এক শিক্ষার্থী বলেন,  ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা কোটা আন্দোলন করছেন মুক্তিযোদ্ধা বাদে সবাই রাজাকার। আমাদের নতুন পরিচয় হয়েছে সেই খুশিতে আজকে বের হয়েছি। আমরা রাজাকার সেটা সাদরে গ্রহণ করলাম’

তাদের এই ‘রাজাকার রাজাকার’ স্লোগানের কারণ আসলে কী এই বিষয় জিজ্ঞেস করা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুবি শাখার সমন্বয়কদের অন্যতম ইমরান হোসেন বলেন, ‘আজ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা যারা আন্দোলন করছেন তাদের জন্য অবমাননাকর৷ সেজন্য আমরা কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক এই বিক্ষোভ মিছিল করছি।’

তিনি আরও বলেন, ‘যারা কোটা আন্দোলন করছে তারা নাকি রাজাকার তাহলে দেশের মোট জনসংখ্যার ২ লাখ মুক্তিযোদ্ধা বাদে বাকি সবাই রাজাকার? আপনি কী ২ লাখ মানুষ নিয়ে দেশ চালাবেন বাকিদের বাদ দিবেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনি যাদের রাজাকার বলেছেন তারা আসলে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে তাদেরকে রাজাকার বলতে পারেননা।’

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman