Somoy News BD

২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

সাংগঠনিক পদ থেকে বহিষ্কৃত হলেন ধর্ম অবমাননাকারী কুবি শিক্ষার্থী

কুবি প্রতিনিধি:

ধর্ম অবমাননার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জিকে তার প্রচার সম্পাদক পদ থেকে বহিষ্কার করেছে সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস), কুবি শাখা।

শুক্রবার (১৭ মে) সনাতন বিদ্যার্থী সংসদ এর সাভাপতি শ্রীঅজয় বর্মণ  ও সাধারণ সম্পাদক শ্রীদীপ চৌধুরী  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রেস রিলিজে বলা হয়, “সনাতন বিদ্যার্থী সংসদ, কুবি শাখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তুলতে একটি সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের মূল লক্ষ্য দক্ষ ও নেতৃত্বযোগ্য কর্মী গড়ে তোলার পাশাপাশি সনাতন সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে ধারণ ও লালন করা। এ সংগঠনের আদর্শ কখনোই ধর্মীয় উগ্রবাদ এবং কট্টরতাকে প্রশ্রয় দেয় না।”

এতে আরো বলা হয়, “এমতাবস্থায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী শ্রী স্বপ্নীল মুখার্জি’র ব্যক্তিগত কার্যক্রমের দায়ভার সনাতন বিদ্যার্থী সংসদ, কুবি শাখা বহন করে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে তার ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানায়। এমতাবস্থায় সংগঠনের বিধি অনুযায়ী তাকে সনাতন বিদ্যার্থী সংসদ, কুবি শাখার “প্রচার সম্পাদক” পদ হইতে বহিষ্কার করা হলো।”

বহিষ্কারের বিষয়ে সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি অজয় চন্দ্র বর্মণ জানান, ‘আমাদের পেইজ ডিজেবল হওয়ায় অফিসিয়ালি প্রেস বিজ্ঞপ্তি দেওয়াতে দেরী হয়েছে৷ সনাতন বিদ্যার্থী সংসদ কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেয় না। স্বপ্নীলের ব্যক্তিগত কর্মকান্ডের দায়ভার সংগঠন বহন করবে না। এই সংগঠন দক্ষ নেতৃত্ব তৈরির পাশাপাশি সনাতনী কৃষ্টি, সংস্কৃতিকে লালনপালন ও প্রচারে কাজ করে। অন্য কোনো ধর্ম ও মতকে আক্রমণ করে এমন কাজকে কখনো আমরা প্রশ্রয় দিইনি। তাই সনাতন বিদ্যার্থী সংসদ কুবিকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো কোনো বিভ্রান্তিতে বিশ্বাস না করার অনুরোধ জানাচ্ছি।’

প্রসঙ্গত, এর আগে ১৬ই মে ধর্ম অবমাননার দায়ে স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman