Somoy News BD

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

অস্ত্র-গুলিসহ পল্লবীর চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি

সৈয়দ ওবায়দুর রহমানঃ

রাজধানীর পল্লবী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণ গুলিসহ চিহ্নিত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতের নাম আশিকুর ইসলাম শান্ত (২০)।
ডিবি সূত্র জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের মেঘবরণ রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের মেঘবরণ রেস্টুরেন্ট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম এবং মিরপুর জোনাল টিম যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশিকুর ইসলাম শান্তকে আটক করা হয়। পরবর্তীতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যমতে মিরপুর-১০ নম্বর সেকশনের ডি-ব্লক, প্যারিস রোডস্থ পরিত্যক্ত ডিএনসিসি মার্কেটের নিচতলা সিঁড়ির নিচে মাটি খুঁড়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—
একটি বিদেশি রিভলভার
দুই রাউন্ড ৯ এমএম গুলিভর্তি একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল
২০ রাউন্ড ৭.৬২ এমএম গুলি

এ ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আশিকুর ইসলাম শান্ত জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি সন্ত্রাসী গ্রুপ “ভইরা দে”-এর একজন সক্রিয় সদস্য। তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পল্লবী এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিল।
ডিবি সূত্রে জানা যায়, আশিকুর ইসলাম শান্ত ডিএমপির বিভিন্ন থানায় রুজুকৃত ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদক সংক্রান্ত মোট ১০টি মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি।র

গ্রেফতারকৃতকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement-CEPA) নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক বছরের আলোচনার পর

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman