Somoy News BD

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি

মোঃ শরিফুল মোল্লা নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের কালিয়া উপজেলার  নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় মদপানে দশম শ্রেনীর ছাত্রী পূজা করের মৃত্যু হয়েছে। এবং আরও ১ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মঙ্গলবার ১৯ নভেম্বর সকালে পূজা করের মৃত্যু হলেও বিষয়টি ধামাচাপা থেকে বুধবার দুপুরে জানাজানি হয়। মৃত পুজা কর গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে।

এঘটনায় অপর ১ স্কুল ছাত্রী ত্রীনয়নী বিশ্বাস অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
ত্রীনয়নী বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।
পারিবারিক সুত্রে জানা গেছে পূজা উপলক্ষে মৃত পূজা কর ও তার খালাতো বোন ত্রীনয়নী  মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে আসে। পুজা-পর্বনে তারা দুজনে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক পূজা কর কে মৃত ঘোষনা করেন। অপর ত্রীনয়নী  হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে।

এবিষয়ে পূজা কর ও ত্রীনয়নীর সজন ও পরিবারের লোকজনদের সাথে কথা বলতে চাইলে তারা মদ্যপানের বিষয়টি গোপন রেখে সাংবাদিকদের কাছে অন্য কথা বলে এড়িয়ে যায়।

এঘটনায় ডাঃ খালিদ সাইফুল্লা বেলাল জানান পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তারপরিবার জানায় “পূজা” অতিরিক্ত মদ্যপান করেছিলো। তাদের লোকজনের  চাপের কারণে বিষয়টি পুলিশকে আমরা জানাতে পারি নাই তারা লাশ হাসপাতাল থেকে নিয়ে যায়।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এমও আব্দুল্লা আল মামুনের সাথে কথা হলে তিনি বলেন ত্রীনয়নী মদ্যপানের কারনে অসুস্থ  হয়েছে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমান বলেন এবিষয়ে আমাদের কেউ কিছু জানান নাই, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

Related Articles

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার”: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আত্মহত্যার হার শূন্যের কোটায় নিয়ে আসতে সরকার কাজ করছে। আত্মহত্যা প্রতিরোধে শুধু সরকারি

আরও পড়ুন

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (IPPA)’ চুক্তি স্বাক্ষর হয়েছে। হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড

আরও পড়ুন

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদকঃ মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবেদীন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman