Somoy News BD

২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

আশুলিয়ায় নিজ চাচা কর্তৃক ৮বছরের শিশু ধর্ষণ

মোঃ আল-শাহরিয়ার বাবুল খান:
ঢাকার অদুরে
শিল্পাঞ্চল আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় নিজ চাচা কর্তৃক ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এর আগে সোমবার (১০ মার্চ) সকালে থানার পাশেই কাইচাবাড়ি এলাকার মনির হোসেনের ভাড়া বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
এঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোশাক শ্রমিক শাহিন ও তার স্ত্রী শিশুকন্যাকে নিয়ে মনির হোসেনের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকুরি করেন। তিন দিন আগে ভোলা থেকে শাহিনের মামাতো ভাই রাসেল চাকরির খোঁজে তার বাসায় আসেন। সোমবার সকালে ৮ বছরের কন্যা শিশুকে বাসায় রেখে শাহিন ও তার স্ত্রী কারখানায় কাজ করতে গেলে ফাঁকা বাসায় একা পেয়ে চাচা রাসেল শিশুটিকে ধর্ষণ করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল হোসেন বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজার–আলীকদম–বান্দরবানকে Bay of Bengal International Green Tourism Capital” ঘোষণার প্রস্তাবে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদকঃ “বিদেশে আর নয় টাকা পাচার, আর নয় বেগমপাড়ায় বাড়ি; দেশেই বিনিয়োগ, দেশেই উন্নয়ন” — এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজার–আলীকদম–বান্দরবান অঞ্চলকে “Bay of Bengal

আরও পড়ুন

কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের উপকূলীয় ও নদীমাতৃক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল বর্তমান ৫ হাজার থেকে ১০ হাজারে উন্নীত করার

আরও পড়ুন

তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের একটি

আরও পড়ুন

জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী : সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পুনরায় ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটতে পারে—এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman