Somoy News BD

২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

“Dialogue on ADR in labour – Related Disputes’’ শীর্ষক সংলাপে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টার অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদকঃ
অন্তর্বর্তীকালীন সরকারের  শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত বলেছেন, ADR বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। ADR ইস্যু বাংলাদেশে নতুন নয়। গ্রাম্য সালিসি আদালত হিসেবে বাংলাদেশে অনেক আগ থেকেই পরিচিত। ADR ইস্যুতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সাথে আলোচনা করা হচ্ছে।  আইএলওকে আমরা আশ্বস্ত করছি যে, বাংলাদেশ শ্রম আইন (বিএলএ), ADR-এর ভিত্তি স্থাপন করেছে এবং শ্রম আদালতের উপর চাপ কমানোর জন্য ADR এর কাঠামোগত পরিবর্তন  করা হবে।

উপদেষ্টা আজ দুপুরে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপদেষ্টা বলেন, শ্রম সেক্টরে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কর্মশালা শ্রম বিরোধ নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রম অসন্তোষ নিরষনে কাজ করছে।সম্প্রতি  শ্রম আইন সংশোধন সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ(টিসিসি) এর এক সভায় প্রায় ৫  ঘণ্টা শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং সরকারী অন্যান্য স্টেকহোল্ডারের পরামর্শ গ্রহণ করা হয়েছে। যার ভিত্তিতে শ্রম আইন সংশোধনের খসড়া করা হচ্ছে।

এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান কর্মশালায় বলেন,
শিল্প বিরোধ নিষ্পত্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে। যেখানে শ্রমিক অসন্তোষ হয় সেখানে শ্রম পরিদর্শক যাচ্ছে এবং বিরোধ নিষ্পত্তিতে কাজ করছে। ১৩ টি শ্রম আদালতের পাশাপাশি ময়মনসিংহে একটি শ্রম আদালত এর কার্যক্রম শুরু করা হবে।

এসময় আইএলও কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিয়ানিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ট্রেজারার ও ভাইস চ্যান্সেলর, শিক্ষকবৃন্দ এবং শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।

Related Articles

নারী নেতৃত্ব এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে জেবিসিসআই-এর উদ্যোগে ‘জাপান–বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’ অনুষ্ঠিত

মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র রিপোর্টারঃ জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI), জেট্রো (JETRO) ঢাকা এবং জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা (JCIAD)-এর সহযোগিতায়

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে উদযাপিত হলো ছোটদের জনপ্রিয় পত্রিকা ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক

আরও পড়ুন

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

মোঃআশরাফুল আলমঃ বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা

আরও পড়ুন

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman