Somoy News BD

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

বন্যার্তদের সহযোগিতায় শ্যামলী মাঠে কনসার্ট

নিজস্ব প্রতিবেদকঃ
দেশের পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে সাম্প্রতিক বন্যায় মাথা গোজার ঠাঁই হারিয়েছেন কয়েক হাজার পরিবার। বন্যা পিড়িত সেই মানুষগুলোকে নতুন ঘর তৈরি দিয়ে করে দিতে কনসার্টের আয়োজন করে স্বপ্নপুরী নাট্যদল এবং মোহাম্মদপুর মিউজিশিয়ান শিল্পীরা।

শুক্রবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মোহাম্মদপুরের শ্যামলি পার্ক মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এ সময় আগত দর্শনার্থীরা যে যার সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করেন।

কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী শফি মন্ডল, চিশতি বাউল এবং কোহিনুর আক্তার গোলাপি।এছাড়াও নাবিল, ইমন, রনি, সুজন, অর্নব, শাকিল, প্রান্ত, মাহিনী, সজিব, মুন্নীসহ স্থানীয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে সহযোগিতা করেন, থার্ড আই ফাউন্ডেশন, ইচ্ছে ফাউন্ডেশন, গণসাফল্য সমাজ উন্নয়ন সংস্থা, স্বপ্নপুরী কল্যান সংস্থা ও সিআইবি মানব কল্যান সংস্থা।

আয়োজনের বিষয়ে স্বপ্নপুরী নাট্যদলের সদস্য সচিব এজাজ আহমেদ বলেন, ‘আমরা সব সময় আমাদের সংগঠনের উদ্যোগে সামাজিক কাজ করি। বন্যার্তদের জন্য এটা আমাদের একটি চেষ্টা। আমরা খুবই আনন্দিত, হাজার হাজার মানুষ আমাদের এই আয়োজনে এগিয়ে এসেছেন।’

মোহাম্মদপুর মিউজিশিয়ান শিল্পী সংগঠনের প্রধান সমন্বয়ক আওলাদ হোসেন বলেন, ‘আমরা যেহেতু শিল্পী। আমরা আমাদের মেধা দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা সংগ্রহীত অর্থ দিয়ে বন্যার্তদের জন্য গৃহ নির্মাণের উদ্যোগ নিতে যাচ্ছি।’

ইচ্ছে ফাউন্ডেশনের সভাপতি উজ্জ্বল রায় বলেন, ‘আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সব সময়ই পিড়িত মানুষের সেবায় এগিয়ে আসার চেষ্টা করেছি। আজকের এই আয়োজনও তারই একটি অংশ। আমাদের এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে৷’

অনুষ্ঠানে আগত ম্যাক্স ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইমাম মাহমুদ রিয়াদ বলেন, আমরা মানুষের যে সহযোগিতা করার যে জোয়ার দেশে এসেছে, বিদেশীদের থেকে অর্থ না নিয়ে আমরা নিজেরাই নিজেদের সহযোগিতা করতে পারি। এটা একটি বড় সাফল্য।

Related Articles

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement-CEPA) নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক বছরের আলোচনার পর

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman