Somoy News BD

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। নীলফামারী-৩ আসনের সাবেক সাংসদ সাদ্দাম হোসেন পাভেল (৫০) ২।পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তানজিল হোসেন অভি (২৯) ৩। পটুয়াখালী জেলার বাউফল থানাধীন সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান হাওলাদার (৪৩) ৪।পটুয়াখালী জেলার ছাত্রলীগের বাউফল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে. এম খোরশেদ আলম (৬৫) ৫। বংশাল থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনাকারী মোঃ দেলোয়ার হোসেন বাবলু (৬১) ৬। উত্তরা পূর্ব ১ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া (২৯) ৭। আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ কায়কোবাদ ওসমানী (৫৩) ৮। মুন্সিগঞ্জ লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (৬০)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ তানজিল হোসেন অভিকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় রাজধানীর সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আনিসুর রহমান হাওলাদারকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ০৯:১৫ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পান্থপথ এলাকায় অভিযান পরিচালনা করে এ.কে. এম খোরশেদ আলমকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬:২০ ঘটিকায় রাজধানীর কোতোয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ দেলোয়ার হোসেন বাবলুকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন দুপুর আনুমানিক ০৩:০০ ঘটিকায় ডিবি-গুলশান বিভাগের একটি টিম কোতোয়ালি থানাধীন পুলিশ ক্লাবের সামনে এলাকায় অভিযান পরিচালনা করে আল মামুন ভুইয়াকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ কায়কোবাদ ওসমানীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রমনা থানাধীন কাকরাইল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related Articles

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement-CEPA) নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক বছরের আলোচনার পর

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman