Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

রাজধানী থেকে সাবেক জন প্রশাসন মন্ত্রী গ্রেফতার।

নিজাম উদ্দিনঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় আদাবর থানা এলাকায় মোঃ রুবেল’কে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি সাবেক জন প্রশাসন মন্ত্রী  ফরহাদ হোসেন(৫২)’কে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় আদাবর থানা এলাকায় মোঃ রুবেলকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি সাবেক জন প্রশাসন মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন(৫২)’কে গতকাল ১৪ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ আনুমানিক রাত ২৩.০০ ঘটিকায় রাজধানীর হাতিরঝিল থানাধীন ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল কোমলমতী শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করে গত ০৫ আগস্ট মোঃ রুবেলকে গুলি করে হত্যা করে। উক্ত ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়
(মামলা নং ০৪/২০৩) গত ২২ আগস্ট রাজধানীর আদাবর থানায় মামলাটি করেন রুবেলের স্বজনরা।

র‍্যাব বলেন,এছাড়াও মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানায় সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট ৩টি মামলা রয়েছে রাজধানীর সহ বিভিন্ন থানায়। সে-সব মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

র‍্যাব আরো বলেন,বর্ণিত মামলায় জড়িত আসামিদের গ্রেফতার সংক্রান্তে আদাবর থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল ১৪ সেপ্টেম্বর রাতে এক বিশেষ অভিযানে গভীর রাতে রাজধানীর  ইস্কাটন এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক জন প্রশাসন মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন(৫২)’কে গ্রেফতার করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান র‍্যাবের সিনিয়র সহকারী এএসপি শিহাব করিম। তিনি আরো বলেন,
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman