Somoy News BD

১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

মোহাম্মদপুর হাউজিং এর নিজস্ব জমি দখলের চেষ্টার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মোহাম্মদপুরে বছিলা সিটি ডেপলপার্সে নিজস্ব জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
১৬ সেপ্টেম্বর বেলা ১২ টার দিকে হাউজিং এর নিজস্ব একটি জমি দখল করতে আসে বেশ কিছু বহিরাগতরা।

হাউজিং কর্তৃপক্ষ থেকে মোঃ আব্দুল আলীম বলেন, এই জমিটি আজ থেকে ১৫ বছর আগে হাউজিং কর্তৃপক্ষের (৪জন) মিলে ক্রয় করে ভোগদখল করে এসেছে।
হটাৎ করে (১৬ সেপ্টেম্বর সোমবার) বেলা ১২ টার দিকে জমিটি দখল করতে আসে মোঃ জলিল নামে একজন তার সাথে একাধিক বহিরাগতরা ছিলো যার প্রমাণ রয়েছে হাউজিং কর্তৃপক্ষের কাছে।

সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে, বিভিন্ন এলাকায় জমিজমা দখল-বেদখল হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এমন ঘটনা ঘটে’ই চলেছে বলে জানান সচেতন নাগরিকরা। নাগরিকরা বলেন, পুলিশ প্রশাসনের আরো নজরদারী হওয়া দরকার। পুলিশের ভূমিকায় অন্যকোনো বাহিনী দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। আগের মতো আবারো পুলিশের ভূমিকা দেখতে চায় নাগরিকরা।

হাউজিং কর্তৃপক্ষের পক্ষ থেকে আব্দুল আলিম বলেন,
কাটাসুর মৌজার ৫৮.৭ ও ৫৯০ – ৭.৮১২ শতাংশ ৫৯১ দাগে – ২.৫০ শতাংশ মোট ১০.৩২ শতাংশ বা ৬.২৫ কাটা জমি ক্রায় করেন, তিনটি দাগে। এরা হচ্ছেন মরহুম আনোয়ার হোসেন, মোঃ হেলাল হোসেন, মোঃ নজরুল ইসলাম,মোঃ শাহজাহান মিয়া।

হাউজিং থেকে আরো বলা হয়, অনেক আগে থেকেই ওয়াল বাউন্ডারি দিয়ে ১৫ বছর ধরে ভোগদখল করে এসেছে। এই জমিটিতে ৭ ফুট দেয়াল বাউন্ডারি থাকলেও হটাৎ করে মোঃ জলিল শরীফ নামে তার দল-বল নিয়ে জমিটি দখল করতে আসে। হাউজিং থেকে এও বলা হয় এখানে যদি (জলিল শরীফ) তার যদি হাউজিং এ জমি থেকে থাকে সেটা আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান আছে, কিন্তু এতো লোকজন নিয়ে একটি হাউজিং এভাবে আসতে পারেনা।

এবিষয়ে স্থানীয়রা বলেন,  দুপুর ১২ টার দিকে হাউজিং এলাকায় একটি জমি সংক্রান্ত বিষয় অনেক লোকজন প্রবেশ করে। এখানে তো হাউজিং কর্তৃপক্ষ রয়েছে যদি জমিসংক্রান্ত কোনো সমস্যা থাকে সেটি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ঠিক করবে কিন্তু এভাবে এতো লোকজন নিয়ে একটা বিশৃঙ্খলা করতে পারে না। পরবর্তীতে স্থানীয়দের হস্তক্ষেপে বের হয়ে যায় বহিরাগতরা।

এবিষয় মোঃ জলিল শরীফের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সময় নিউজ বিডিকে বলেন,এই জমিটি আমার স্ত্রী ৭- ৮ বছর আগে আকলিমা খাতুনের কাছ থেকে ক্রয় করে। কিভাবে ক্রয় করলেন, জানতে চাইলে তিনি বলেন, পাওয়ার রেজিস্ট্রি নিয়ে মালিক হয়েছি। সাবেক মালিকের নামে সিটি জরিপ, নামজরি এগুলো কিছুই ছিলো না। আমরা জমিটি আমার স্ত্রীর নামে পাওয়ার রেজিস্ট্রি করে বর্তমানে আমাদের নামে নামজারি ও সিটি জরিপ করেছি। কত টাকায় কিনেছেন এমন প্রশ্ন করলে তিনি বলতে চান নাই, তবেঁ তিনি বলেন,আকলিমা খাতুন আমার আত্মীয়র সম্পর্কে আমি জমিটি তার কাছ থেকে  নিয়েছি। আকলিমার নামে কিছুই ছিলোনা আমি পাওয়ার নিয়ে সিটি জরিপ এবং নামজারি আমাদের নামে করিয়েছি এই মূলে তিনি মালিক বলে দাবি করেন, জলিল শরীফ।

এদিকে হাউজিং কর্তৃপক্ষ বলেন, জমির মালিক ৪ জন তাদের ক্রয় করা জমি। জমির মালিকরা হচ্ছেন মরহুম আনোয়ার হোসেন, মোঃ হেলাল হোসেন, মোঃ নজরুল ইসলাম,মোঃ শাহজাহান মিয়া।

Related Articles

দেশবাসী সহ সকল শ্রেণি- পেশার মানুষকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভূঁইয়া

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ সকল শ্রেণি-পেশার মানুষকে অগ্রীম পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা সাভার ও আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অন্যতম সেরা তরুণ করদাতা

আরও পড়ুন

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

মোঃআক্তারুজ্জামান টিপুঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা আসন্ন ঈদে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে

আরও পড়ুন

দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচনের

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman