Somoy News BD

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

জাতি গঠনে আলিয়া মাদরাসার অবদান অনস্বীকার্য:আরবি বিশ্ববিদ্যালয় ভিসি

মঞ্জুর: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শামছুল আলম বলেন, আলিয়া মাদরাসার শিক্ষা ব্যবস্থার ইতিহাস আমাদের জীবনে এক সোনালী অধ্যায় হয়ে আছে। এ শিক্ষা ব্যবস্থা তার সৃষ্টি থেকে আজ পর্যন্ত মাদরাসা শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমন্বয় করে মাদরাসা শিক্ষার্থীদের যেকোন বিষয়ে পারদর্শিতা, মেধা-বুদ্ধিভিত্তিক চর্চা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমকক্ষতা সৃষ্টি করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশ পরিচালনা ও জাতি গঠনে এই আলিয়া মাদরাসার অবদান
অনস্বীকার্য। মঙ্গলবার (০১ অক্টোবর) ঐতিহাসিক আলিয়া মাদরাসা শিক্ষা দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রফেসর শামছুল আলম বলেন, আলিয়া মাদরাসাগুলোতে শিক্ষার আধুনিকীকরণ ও মানোন্নয়নের জন্য দরকার শিক্ষকদের উন্নত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার আদলে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন। এ ব্যবস্থা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা সার্বিক শিক্ষার উন্নতির পুর্ণাঙ্গ অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে বলে বিশ্বাস করি। আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরবি বিশ্ববিদ্যালয় ভিসি বলেন, আলিয়া মাদরাসা আমার হৃদয়ের সাথে সম্পর্কিত। সততা ও যোগ্যতা থাকলে শত্রুও আপনার সুনাম করতে প্রস্তত থাকবে। তাই তিনি আলিয়া মাদরাসার শিক্ষার্থীদেরকে দক্ষ, যোগ্য ও সততার সাথে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ.ক.ম আব্দুল কাদের এবং প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামি  বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. আব্দুছ ছবুর মাতুব্বর। সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা কেফায়েত উল্লাহ ও সঞ্চালনা করেন আহ্বায়ক মাওলানা মু. তৈয়ব হোসাইন।

Related Articles

রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে ——- অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো বেসরকারি খাতের বিকাশের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

আরও পড়ুন

আরএমটিপি প্রকল্পের মাধ্যমে প্রায় ৭ লাখ পরিবারের আয় ও জীবিকায় দৃশ্যমান উন্নয়ন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভিত্তি প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে পিকেএসএফ-এর রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)। ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়ন এবং

আরও পড়ুন

শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল– মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ সকালে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট

আরও পড়ুন

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman