Somoy News BD

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

ভুক্তভোগী লুৎফে হাবীব এর সংবাদ সম্মেলন

মঞ্জুর:
বুধবার ১৪ই জানুয়ারী ২০২৬ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে লুৎফে হাবীব এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ তিনি বলেন, ষোলঘর জে এল নং ১২০ পুরাতন, বর্তমান জেল নং ৩২, সিএস খতিয়ান নং ২১৮৪ এসএ খতিয়ান নং ১৪৫৯, ১৪৬০; আরএস খতিয়ান নং ২৪৬, ২৭২৪; সিএস দাগ ৩১৬৮; আরএস দাগ ৬০৭৩। জমির পরিমনা ২৪ শতাংশ। এই জমির মালিকানায় রয়েছি আমি লুৎফে হাবীব, নাঈমা হাবিব, ইমরান হাবিব ও নাসিমা হাবিব এবং কিছু অংশের মালিক শারমিন রহমান ও কাজী রুবেল। এই সম্পত্তিতে আমাদের পূর্বাধিকারীগন সিএস রেকর্ডীয় মালিনগনের ওয়ারিশদের নিকট থেকে হস্তান্তর সূত্রে মালিক হয়ে ১৯৪৩ ইংরেজি সাল থেকে বাড়িঘর নির্মান করে ভোগ দখল করে আসছি। পরবর্তীতে তারা এবং তাদের বর্তমান ওয়ারিশ হিসেবে আমরা সীমানা প্রাচীর এবং ১০/১২টি সেমিপাকা ঘর নির্মান করে ভাড়াটিয়ার মাধ্যমে বাড়ি এবং দোকানঘর হিসেবে ভোগ দখল করে আসছি। এমতাবস্থায় একটি প্রভাবশালী মহলের চক্রান্তে পালবাড়িটি খাস জমি এবং সরকারি রাস্তা রয়েছে এই মর্মে ২০০৭ সালে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক জমির মালিকদের বিবাদী করে আদালতে মামলা করেন। অথচ ওই জমির বাসিন্দারা সারকবলা দলিলমূলে মালিকানায় আছেন। সেটি কখনোই জমিদারি বা সরকারি খাস সম্পত্তি ছিল না। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় সরকার পক্ষ মামলা প্রমাণ করতে ব্যর্থ হয় । জমিতে সরকারি কোনো অংশ বা ম্যাপে কোনো রাস্তা নেই। ফলে আদালত ২০১৮ সালে বিবাদী পক্ষে রায় দেয়। পরে সরকার পক্ষ উচ্চ আদালতে আপিল করে। কিন্তু সেখানেও ২০২৪ সালে মুন্সীগঞ্জ জেলা নিম্ন আদালতে পুনরায় রায় পান বিবাদী পক্ষ। আমাদের জমিতে ৬ থেকে ৭ ফুট উচ্চতাবিশিষ্ট পাকা বাউন্ডারি ও ৮-১০টি পাকা ঘর নির্মাণ করা আছে। যেখানে বর্তমানে অন্তত ২০ জন ভাড়াটিয়া বসবাস এবং তারা নিয়মিত ভাড়া পরিশোধ করছেন । সে ছয়-সাত মাস আগে একজন সার্ভেয়ারসহ কিছু অচেনা ব্যক্তি হঠাৎ তাদের জমির চারপাশে গিয়ে মাপজোক শুরু করেন। উপস্থিত ভাড়াটিয়া প্রতিবাদ করে এবং এবং তাদের কাছে মাপজোকের কারণ জানতে চায়। তারা জানায়, ওই জমির ওপর দিয়ে রাস্তা করা হবে। খবর পেয়ে আমরা জমির মালিকরা লিখিতভাবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেন। আমরা জমির মালিকরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে জানাই, ওই জমি আমাদের পৈতৃক, সেখানে আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছেন। সরকারি জমি বা ম্যাপে কোনো রাস্তা নেই। আমাদের ওপর যাতে অন্যায় না হয়, বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা চাই। জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করে বলেন, ‘জেলা প্রশাসকের পক্ষ থেকে অন্যায়ভাবে কিছু করা হবে না। এরপরই সহকারী কমিশানার (ভূমি) জমির মালিকদের নামে থাকা নামজারি বাতিলের নোটিস দেন । কারণ জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি বলেন, ‘তিনি এ বিষয়ে কিছু জানেন না। উপরের নির্দেশে সব করতে হচ্ছে।’ তার কাছে নামজারি বাতিলের সার্টিফায়েড কপি চাইলে তিনি তা দিতে তালবাহানা করেন। কিন্তু সহকারী কমিশনার সার্টিফায়েড কপি দেওয়ার আগেই শিল্প মন্ত্রণালয়ে বদলি হন। ফলে দীর্ঘদিন পর নতুন সহকারী কমিশনার যোগ দিয়ে জমির মালিকদের সার্টিফায়েড কপি দেন। আমরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কাছে আপিল করেন । ইতিমধ্যে সরকার পক্ষ হাইকোর্টে আপিল করে উল্লেখ করে ওই জমিতে তাদের দখল আছে, জমির মালিকরা তাদের কাজে বাধা দিচ্ছে। জমি প্রকৃত মালিকদের দখলে আছে। সেখাতে তারা বসতবাড়ি ও দোকানপাট করে ভাড়া দিচ্ছে। সরকার পক্ষে আপিলে কাজী রুবেলসহ জমির মালিকরা পক্ষভুত হন এবং পরবর্তী সময় শুনানির জন্য দিন ধার্য আছে। আদালতে মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক পাকা দেয়াল ও ঘরবাড়ি ভেঙে রাস্তা নির্মান করার অপচেষ্টা চলছে। আমাদের জমিতে অবৈধভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাইনবোর্ড টানানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় ভূমি উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি ।
 

Related Articles

রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে ——- অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো বেসরকারি খাতের বিকাশের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

আরও পড়ুন

আরএমটিপি প্রকল্পের মাধ্যমে প্রায় ৭ লাখ পরিবারের আয় ও জীবিকায় দৃশ্যমান উন্নয়ন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভিত্তি প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে পিকেএসএফ-এর রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)। ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়ন এবং

আরও পড়ুন

শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল– মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ সকালে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট

আরও পড়ুন

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman