Somoy News BD

২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

Day: জানুয়ারি ১৪, ২০২৬

শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

মোঃআশরাফুল আলম: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে। আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ

Read More

আলী রীয়াজ এর সাথে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ

মোঃআশরাফুল আলম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে, ইউরোপীয় ইউনিয়ন একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে, যা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে। গতকাল

Read More

ভুক্তভোগী লুৎফে হাবীব এর সংবাদ সম্মেলন

মঞ্জুর: বুধবার ১৪ই জানুয়ারী ২০২৬ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে লুৎফে হাবীব এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ তিনি বলেন, ষোলঘর জে এল নং ১২০ পুরাতন, বর্তমান জেল নং ৩২, সিএস খতিয়ান নং ২১৮৪ এসএ খতিয়ান নং ১৪৫৯, ১৪৬০; আরএস খতিয়ান নং ২৪৬, ২৭২৪; সিএস দাগ ৩১৬৮; আরএস দাগ ৬০৭৩। জমির পরিমনা ২৪ শতাংশ। এই জমির মালিকানায় রয়েছি আমি লুৎফে হাবীব, নাঈমা হাবিব, ইমরান হাবিব ও নাসিমা হাবিব এবং কিছু অংশের মালিক শারমিন রহমান ও কাজী রুবেল। এই সম্পত্তিতে আমাদের পূর্বাধিকারীগন সিএস রেকর্ডীয় মালিনগনের ওয়ারিশদের নিকট থেকে হস্তান্তর সূত্রে মালিক হয়ে ১৯৪৩ ইংরেজি সাল থেকে বাড়িঘর নির্মান করে ভোগ দখল করে আসছি। পরবর্তীতে তারা এবং তাদের বর্তমান ওয়ারিশ হিসেবে আমরা সীমানা প্রাচীর এবং ১০/১২টি সেমিপাকা ঘর নির্মান করে ভাড়াটিয়ার মাধ্যমে বাড়ি এবং দোকানঘর হিসেবে ভোগ দখল করে আসছি। এমতাবস্থায় একটি প্রভাবশালী মহলের চক্রান্তে পালবাড়িটি খাস জমি এবং সরকারি রাস্তা রয়েছে এই মর্মে ২০০৭ সালে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক জমির মালিকদের বিবাদী করে আদালতে মামলা করেন। অথচ ওই জমির বাসিন্দারা সারকবলা দলিলমূলে মালিকানায় আছেন। সেটি কখনোই জমিদারি বা সরকারি খাস সম্পত্তি ছিল না। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় সরকার পক্ষ মামলা প্রমাণ করতে ব্যর্থ হয় । জমিতে সরকারি কোনো অংশ বা ম্যাপে কোনো রাস্তা নেই। ফলে আদালত ২০১৮ সালে বিবাদী পক্ষে রায় দেয়। পরে সরকার পক্ষ উচ্চ আদালতে আপিল করে। কিন্তু সেখানেও ২০২৪ সালে মুন্সীগঞ্জ জেলা নিম্ন আদালতে পুনরায় রায় পান বিবাদী পক্ষ। আমাদের জমিতে ৬ থেকে ৭ ফুট উচ্চতাবিশিষ্ট পাকা বাউন্ডারি ও ৮-১০টি পাকা ঘর নির্মাণ করা আছে। যেখানে বর্তমানে অন্তত ২০ জন ভাড়াটিয়া বসবাস এবং তারা নিয়মিত ভাড়া পরিশোধ করছেন । সে ছয়-সাত মাস আগে একজন সার্ভেয়ারসহ কিছু অচেনা ব্যক্তি হঠাৎ তাদের জমির চারপাশে গিয়ে মাপজোক শুরু করেন। উপস্থিত ভাড়াটিয়া প্রতিবাদ করে এবং এবং তাদের কাছে মাপজোকের কারণ জানতে চায়। তারা জানায়, ওই জমির ওপর দিয়ে রাস্তা করা হবে। খবর পেয়ে আমরা জমির মালিকরা লিখিতভাবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেন। আমরা জমির মালিকরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে জানাই, ওই জমি আমাদের পৈতৃক, সেখানে আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছেন। সরকারি জমি বা ম্যাপে কোনো রাস্তা নেই। আমাদের ওপর যাতে অন্যায় না হয়, বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা চাই। জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করে বলেন, ‘জেলা প্রশাসকের পক্ষ থেকে অন্যায়ভাবে কিছু করা হবে না। এরপরই সহকারী কমিশানার (ভূমি) জমির মালিকদের নামে থাকা নামজারি বাতিলের নোটিস দেন । কারণ জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি বলেন, ‘তিনি এ বিষয়ে কিছু জানেন না। উপরের নির্দেশে সব করতে হচ্ছে।’ তার কাছে নামজারি বাতিলের সার্টিফায়েড কপি চাইলে তিনি তা দিতে তালবাহানা করেন। কিন্তু সহকারী কমিশনার সার্টিফায়েড কপি দেওয়ার আগেই শিল্প মন্ত্রণালয়ে বদলি হন। ফলে দীর্ঘদিন পর নতুন সহকারী কমিশনার যোগ দিয়ে জমির মালিকদের সার্টিফায়েড কপি দেন। আমরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কাছে আপিল করেন । ইতিমধ্যে সরকার পক্ষ হাইকোর্টে আপিল করে উল্লেখ করে ওই জমিতে তাদের দখল আছে, জমির মালিকরা তাদের কাজে বাধা দিচ্ছে। জমি প্রকৃত মালিকদের দখলে আছে। সেখাতে তারা বসতবাড়ি ও দোকানপাট করে ভাড়া দিচ্ছে। সরকার পক্ষে আপিলে কাজী রুবেলসহ জমির মালিকরা পক্ষভুত হন এবং পরবর্তী সময় শুনানির জন্য দিন ধার্য আছে। আদালতে মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক পাকা দেয়াল ও ঘরবাড়ি ভেঙে রাস্তা নির্মান করার অপচেষ্টা চলছে। আমাদের জমিতে অবৈধভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাইনবোর্ড টানানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় ভূমি উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি ।  

Read More

শেখ মুজিবুর রহমান

(১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (1920-1975) স্বাধীন বাংলাদেশের স্থপতি।

sheikh mujibur rahman