Somoy News BD

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

ইবির প্রথম বিদেশী শিক্ষার্থী হিসেবে পিএইচডি করলেন ভারতের ইউসুফ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিদেশী শিক্ষার্থী হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ হতে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ভারতের নাগরিক পিএইচডি গবেষক ড. ইউসুফ আলী। তিনি ভারতের কলকাতা ইসলামিয়া কলেজ থেকে স্নাতকোত্তর পাস করা শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলামের তত্ত্বাবধানে গবেষক হিসেবে কাজ করেন।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো: আবুল কালাম আজাদ সময় নিউজ বিডি নেটকে বিষয়টি নিশ্চিত করেন। পিএইচডির বিষয়বস্তু ছিলেন “অ্যা কম্পারেটিভ স্টাডি অব অ্যারাবিক কারিকুলাম ইন প্রাইমারি টু হায়ার সেকেন্ডারি লেভেল: বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল পার্সপেক্টিভ।”

এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের স্থায়ী বাসিন্দা, পিএইচডি গবেষক ইউসুফ আলী (শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯) গত ২৯/০১/২০২৪ তারিখে অনুষ্ঠিত ১২৭তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ও গত ১২/০২/২০২৪ তারিখে অনুষ্ঠিত ২৬২তম সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেছেন।

এ বিষয়ে পিএইচডির সুপারভাইজার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম বলেন, আমার তত্ত্বাবধানে যেহেতু সফলভাবে সম্পন্ন করেছে, তাই আমি আনন্দিত ও গর্বিত। বিদেশি শিক্ষার্থীদের বিমুখতা বা কমে যাওয়ার কারণ জানতে চাইলে বলেন, প্রথমত,  অবকাঠামোগত পরিবেশ তৈরি করা দরকার। দ্বিতীয়ত, প্রশাসনিক জটিলতা বা দীর্ঘসূত্রতা দ্রুত দূর করা। যেমন একটা আবেদন করলে ৬ মাস থেকে ১ বছর লেগে যায়। তৃতীয়ত, একাডেমিক সুবিধা বা মান বাড়ানো দরকার এবং নেতিবাচক দিকগুলো দূর করা। যাতে শিক্ষার্থীরা শুনলে আসে। বিশেষ করে অন্যান্য দেশে বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হয়, আমাদের এখানে দেওয়া হয় না। টিউশন ফি সহজলভ্য করলে এখানে আসতে পারে। মোট কথা কর্তৃপক্ষের ভর্তুকি দিয়ে হলেও শিক্ষার্থীবান্ধব পরিবেশ দরকার। তাহলেই বিদেশি শিক্ষার্থীরা আগ্রহী হবে।

Related Articles

চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর, উচ্চমূল্যের পণ্য উৎপাদনকারী এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের লক্ষ্যে চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতা কাজে লাগানো

আরও পড়ুন

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে —- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা

আরও পড়ুন

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার

আরও পড়ুন

বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন বিনিয়োগের যুগান্তকারী পদক্ষেপ ‘বাংলাদেশ ফান্ড অব ফান্ডস’-এর কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ও ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman