Somoy News BD

ব্রেকিং নিউজ

চাকরি প্রদানের নামে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী চক্রের চার সদস্য গ্রেফতার করেছে সিটিটিসি

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন রাজধানীর উত্তরার ৬নং সেক্টর থেকে চাকরি প্রদানের নামে প্রতারণা ও বিপুল অর্থ আত্মসাৎকারী একটি চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ তামিম (২১) ২। ফয়সাল মোড়ল (২১) ৩। মোঃ রাসেল হোসেন (২২) ও ৪। মোঃ মাহফুজুর রহমান (২৫)।গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

সিটিটিসি সূত্রে জানা যায়, চক্রটি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের স্বপ্ন সুপারশপের নাম, লোগো ও আউটলেটের ছবি ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে আসছিলো। তারা অনলাইন ও অফলাইন বিভিন্ন মাধ্যমে এসব প্রতারণামূলক বিজ্ঞপ্তি ছড়িয়ে সাধারণ চাকরি প্রার্থীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই প্রতারণার বিষয়টি স্বপ্ন সুপারশপ কর্তৃপক্ষের নজরে আসলে তারা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তের জন্য সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিটিসি, ডিএমপি-তে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে ২৪ মে ২০২৫ খ্রি. দুপুর আনুমানিক ১:০০ ঘটিকায় উত্তরা ৬নং সেক্টরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও চক্রের পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত জনসাধারণকে এসব প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে এবং যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ভেরিফাইড প্ল্যাটফর্ম (যেমন: ফেসবুক, অফিশিয়াল ওয়েবসাইট, লিঙ্কডইন) বা নির্ভরযোগ্য উপায়ে যাচাই করে নিশ্চিত হওয়ার পরামর্শ প্রদান করছে।

Related Articles

অনলাইন জুয়া প্রতিরোধে যুগোপযোগী নতুন আইন আনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী

আরও পড়ুন

ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী বাজেটই টেকসই অর্থনীতির রূপরেখা —অয়ন আহমেদ

একটি রাষ্ট্রের বাজেট কেবল আয়-ব্যয়ের বার্ষিক খতিয়ান নয়; এটি দেশের অর্থনৈতিক দর্শন, সামাজিক ন্যায়বিচার ও ভবিষ্যৎ সামষ্টিক উন্নয়নের এক দূরদর্শী বাস্তবভিত্তিক পরিস্কার পথনকশা। একটি আদর্শ

আরও পড়ুন

পিরোজপুরে জাল দলিলের অভিযোগ! বিয়ে-শাদির কাজিকে নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক পিরোজপুর জেলা সদরের বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় জমি দখল ও জাল দলিল তৈরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিয়ে-শাদি পড়ানো কাজী ও ‘হুজুর’ পরিচিত

আরও পড়ুন

অপরাধ ও চাঁদাবাজদের বিরুদ্ধে ডিএমপির জিরো টলারেন্স নীতি থাকবে: ’মিট দ্যা প্রেস’ এ ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman