Somoy News BD

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

ডাকসু’তে পাহাড়ের নেতৃত্বের জয়: ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি’র অভিনন্দন

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা। এক বিবৃতিতে এই বিজয়ের মধ্য দিয়ে পাহাড়ের সন্তানরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন, যা আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের বলে জানিয়েছে সংগঠনের নেতারা।

সংগঠনের সভাপতি এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে বলেন, “ডাকসুর মতো দেশের সর্বোচ্চ ছাত্র নেতৃত্বের মঞ্চে ভিপি পদে আমাদের সমিতির অন্যতম সদস্য জনাব আবু সাদিক কায়েমের বিজয় পাহাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, এই বিজয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, পাহাড় আর পিছিয়ে নেই। যোগ্য নেতৃত্ব ও সঠিক সুযোগ পেলে পাহাড়ের সন্তানরা দেশের সর্বোচ্চ পর্যায়েও নিজেদের মেধা ও দক্ষতা প্রমাণ করতে সক্ষম। এই বিজয় শুধু সাদিক কায়েম-এস. এম. ফরহাদ এবং হেমা চাকমা-সর্বমিত্র চাকমা ও অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সমগ্র পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর জন্য এক নতুন দিগন্তের উন্মোচন।

বিবৃতিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা বিশ্বাস করে যে, ডাকসুর এই নতুন নেতৃত্ব পাহাড়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতীয় পর্যায়ে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে এই বিজয় পাহাড়ের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

শুভেচ্ছাবার্তায় ডাকসু’র নতুন কমিটিকে তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে বিজয়ী পার্বত্য চট্টগ্রামের কৃতি সন্তানরা হলেন- ভিপি জনাব আবু সাদিক কায়েম। জিএস জনাব এস. এম. ফরহাদ, কেন্দ্রীয় সংসদের সদস্য মিস হেমা চাকমা, জনাব সর্বমিত্র চাকমা এবং কবি জসীমউদ্দিন হলের রিডিং রুম সম্পাদক কামরুল হাসান। ১

Related Articles

চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর, উচ্চমূল্যের পণ্য উৎপাদনকারী এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের লক্ষ্যে চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতা কাজে লাগানো

আরও পড়ুন

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে —- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা

আরও পড়ুন

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার

আরও পড়ুন

বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন বিনিয়োগের যুগান্তকারী পদক্ষেপ ‘বাংলাদেশ ফান্ড অব ফান্ডস’-এর কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ও ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman