Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

বঙ্গোপসাগরে মায়ানমার আরকান আর্মির হাতে আটক ২৬ বাংলাদেশী জেলেকে ফেরত আনলো বিজিবি

নিজস্ব প্রতিবেদকঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অব্যাহত যোগাযোগ ও আন্তরিক প্রচেষ্টায় মায়ানমার হতে দেশে ফিরল আরাকান আর্মির হাতে আটক ২৬ বাংলাদেশী জেলে।

অদ্য ১৫ মার্চ ২০২৫ তারিখ বিকেলে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের সদস্যরা মায়ানমার আরাকান আর্মির কাছ থেকে ২৬ জন বাংলাদেশী জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটি ঘাটে নিয়ে আসে।

এর আগে বিভিন্ন সময়ে টেকনাফের কে কে খাল এবং শাহপরীরদ্বীপ ট্রলারঘাট থেকে ভিন্ন ভিন্ন দলে মোট ২৬ জন জেলে নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গমন করে। তারা মাছ ধরতে ধরতে একসময় ভুলবশতঃ বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করে। এর পরপরই আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে নৌকাসহ আটক করে নিয়ে যায়। পরবর্তীতে আটক জেলেদের পরিবার তাদেরকে ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করলে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন করে এবং দীর্ঘ মধ্যস্থতার পর আজ বিকেলে আরাকান আর্মির কাছ থেকে জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়। একই সময়ে দীর্ঘদিন যাবত  আরাকান আর্মির নিকট বাজেয়াপ্ত একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে ফিরেয়ে আনা জেলেদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের আপামর জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সদা জাগ্রত। সীমান্তে বিজিবি’র পেশাদারিত্ব, কৌশল, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের দৃষ্টান্তের নজির অজস্র। তাই বিজিবি সীমান্তের যেকোন সংকটেই জনসাধরণের আস্থার জায়গা। আটক জেলেদের সফল  প্রত্যাবর্তনের মাধ্যমে আবারও  সর্বসাধারনের আস্থার কার্যকরি প্রতিফলন ঘটলো।

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman