Somoy News BD

৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

বিসিকের চলমান প্রকল্প পরিদর্শন করলেন শিল্প উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস্তবায়নাধীন ৩টি চলমান প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় চলমান ৩টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নে নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন,শিল্প খাতের উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা  প্রদান করা হবে।  বিসিকের প্রকল্প ৩টি বাস্তবায়িত হলে পুরান ঢাকায় অবস্থিত কেমিক্যাল গোডাউনসমূহ স্থায়ীভাবে নির্দিষ্ট স্থানে স্থানান্তর,  প্লাস্টিক কারখানাসমূহ এবং আরামবাগসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত মুদ্রণ শিল্পসমূহ পরিবেশবান্ধব নিরাপদ স্থানে স্থানান্তরিত করা সম্ভব হবে। ফলে এই ৩টি শিল্প খাতের উদ্যোক্তাদের কর্ম পরিবেশ উন্নত হবে, জিডিপি বৃদ্ধিসহ দেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং প্রায় ২ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহাম্মদ খান,  মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

Related Articles

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক নিরাপত্তায় বিপুল অর্থ ব্যয় করা হলেও নেওয়া প্রকল্পগুলোর সুফল কতটা পাওয়া যাচ্ছে, তা মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং

আরও পড়ুন

মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৭৫

মোহাম্মদ আব্দুল গাফফারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৭৫ জনকে গ্রেফতার

আরও পড়ুন

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত H.E. Mr. Ghanshyam Bhandari সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (রবিবার)

আরও পড়ুন

মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ অবস্থায় থাকা বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman