Somoy News BD

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জঙ্গলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৯২ হাজার ৫’শ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শার্ট পিস, প্যান্টের কাপড়, ব্লেজারের কাপড়, পাঞ্জাবির কাপড় এবং কক্সমেটিক্স সামগ্রী জব্দ করেছে বিজিবি।

অদ্য ০৬ মার্চ ২০২৫ তারিখ সকালে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চারাগাঁও বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ী নামক স্থানে সীমান্ত পিলার-১২৯৪/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বর্ণিত স্থান থেকে মালিকবিহীন ভারতীয় ৫,১২৭টি শার্টপিস, ১৫৬ মিটার প্যান্টের কাপড়, ১,২৯৬ মিটার ব্লেজারের কাপড়, ২০,৪৩০ মিটার পাঞ্জাবীর কাপড় এবং ৯,০০০ পিস স্কীন সানরাইজ ক্রীম জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-২,০০,৯২,৫০০/- (দুই কোটি বিরানব্বই হাজার পাঁচশত) টাকা।

জব্দকৃত মালামাল সুনামগঞ্জ কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা‌ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

Related Articles

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে —আমীর, ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সকল

আরও পড়ুন

বিলকিস বেগমের সংবাদ সম্মেলন

মঞ্জুর: শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বামী হত্যার বিচার দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকি, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘরছাড়া করার প্রতিবাদে

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman