Somoy News BD

২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

অপহরণ ও মুক্তিপণ দাবী চক্র গ্রেফতার এবং বাল্কহেড উদ্ধার করল নৌ পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ
গত ৭ জুলাই ২০২৫ খ্রি. ভোরে মুন্সিগঞ্জ সদর থানাধীন মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি হতে আব্দুল্লাহ আল ফারুক ওরফে লিটন এর মালিকানাধীন বাল্কহেডে আসামি ১. বাল্কহেডের সুকানি মোঃ আক্তার হোসেন খান (৫০) ২. বাল্কহেডের মিস্ত্রি বেল্লাল(৩৫) সিমেন্ট লোড করে ঢাকার আমিনবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। দুষ্কৃতিকারীরা গন্তব্য স্থলে না গিয়ে পরস্পর যোগসাজসে বাল্কহেড নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। পরবর্তীতে নিজেরা অজ্ঞাত অপহরণকারী সেজে বাল্কহেড মালিককে সংবাদ পাঠায় যে বাল্কহেডের উল্লিখিত সুকানি ও মিস্ত্রিকে অপহরণ করা হয়েছে এবং বাল্কহেড ও তাদের মুক্তিপণ বাবদ ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে মর্মে জানা যায়।

১০ জুলাই ২০২৫ খ্রি. এমন সংবাদের প্রেক্ষিতে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব কুসুম দেওয়ান এর নির্দেশনায় এসপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এর সার্বিক তত্ত্বাবধানে নৌ পুলিশের একাধিক টিম দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা হতে বাল্কহেডের মিস্ত্রি আসামী বেল্লাল (৩৫) কে গ্রেফতার করে এবং বরিশাল হতে তাদের সহযোগী আসামি মোঃ সবুজ ওরফে টগর (৩৫) কে গ্রেফতার করা হয়।

আসামিদ্বয়দের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী বরিশাল জেলার দুর্গম নদী হতে অপহরণকৃত বাল্কহেডটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ (বিশ) লক্ষ টাকা। আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞসাবাদে ঘটনার দায় স্বীকার করে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। মূলত বাল্কহেডটি কেটে বিক্রি করে দেওয়া এবং মালিকের কাছ থেকে টাকা আদায় করার উদ্দেশ্যে তারা বরিশালের দুর্গম এলাকায় বাল্কহেডটি নিয়ে যায় এবং নিজেরা অজ্ঞাত স্থানে চলে যায়।

উক্ত বিষয়ে বাল্কহেডের মালিক আব্দুল্লাহ আল ফারুক ওরফে লিটন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় পূর্ব পরিকল্পিতভাবে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গসহ চাঁদা দাবির অপরাধে একটি নিয়মিত মামলা রুজু করেন। ঘটনার সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। স্বল্প সময়ের ব্যবধানে আসামি গ্রেফতার ও অপহরণকৃত বাল্কহেড উদ্ধার নৌ পুলিশের একটি উল্লেখযোগ্য অর্জন।

Related Articles

স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে ‘সিটা’ প্রকল্পের

নিজস্ব প্রতিবেদকঃপরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমপি বলেছেন, স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটা) প্রকল্প সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্য অর্জনে

আরও পড়ুন

বিপুল পরিমাণ ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ সদস্য গ্রেফতার :

নিজস্ব প্রতিবেদকঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক

আরও পড়ুন

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman