Somoy News BD

ব্রেকিং নিউজ

কুবি প্লাটুন পরিদর্শনে মুগ্ধতা প্রকাশ করলেন রেজিমেন্ট কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল প্রিন্স

কুবি প্রতিনিধি:

“আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন পরিদর্শন করে ক্যাডেটদের সার্বিক কার্যক্রমে মুগ্ধ হলাম। আমি এই প্লাটুনের বিএনসিসিও, পিইউও এবং ক্যাডেটদের আন্তরিক ধন্যবাদ জানাই। সবার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।”

মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের কার্যক্রম সম্পর্কে খোঁজ নিতে প্লাটুন পরিদর্শনের সময় এসব মন্তব্য করেন বিএনসিসি, ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স।

এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডারবৃন্দ। এরপর তাঁকে গার্ড অব অনার প্রদান করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের একদল চৌকষ ক্যাডেটগণ। গার্ড অব অনারের নেতৃত্বে ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার মো: সামিন বখশ সাদী ।

লেফট্যানেন্ট কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির পাশে নতুন নির্মিত রাস্তার পাশে শোভাবর্ধনকারী একটি জ্যাকারান্ডা গাছ রোপন করেন। এরপর তিনি কুবি বিএনসিসি প্লাটুন পরিদর্শন ও ক্যাডেটদের সাথে মত বিনিময় করেন। সর্বশেষে তিনি প্লাটুনের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট এডজুটেন্ট মেজর মুনতাসির আরাফাত ও ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর শাহরিয়ার কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, পিইউও অধ্যাপক ড. মোসাঃ শামসুন্নাহার  ও অন্যান্য সামরিক প্রশিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রথম সংগঠন হিসেবে বিএনসিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন ২০০৯ সালের ২৯শে এপ্রিল থেকে ময়নামতি রেজিমেন্টের ৯ বিএনসিসি ব্যাটালিয়নের আলফা কোম্পানির অধীনে তাদের কার্যক্রম শুরু করে।

Related Articles

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও

আরও পড়ুন

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের

আরও পড়ুন

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম রাষ্ট্রের আয়না, সুশাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman