Somoy News BD

২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

গৃহকর্মীদের অধিকার নারী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গৃহকর্মীদের ন্যায্য অধিকার আদায়ের বিষয়টি শ্রমিক অধিকার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এটি একইসাথে নারী আন্দোলনেরও অবিচ্ছেদ্য অংশ।

উপদেষ্টা আজ সকালে দ্য ডেইলি স্টার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “গৃহকর্মীদের অধিকার ও বাস্তবায়নে চ্যালেঞ্জ: নীতিমালা থেকে আইন প্রণয়ন নিয়ে সংলাপ” -শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বাসাবাড়িতে যদি গৃহকর্মী না থাকতেন, তাহলে নারীদের নিজেদেরকেই সেই কাজগুলো করতে হতো। তাই এক্ষেত্রে নারীদের মধ্যেই পারস্পরিক সহানুভূতি ও সমর্থনের মনোভাব গড়ে তোলা প্রয়োজন। তাদের প্রতি সম্মান দেখিয়ে কথা বলা উচিত এবং গৃহকর্মী শব্দের ব্যবহার নিয়েও আমাদের চিন্তা করা উচিত। তিনি আরো বলেন, ফ্ল্যাট বাড়িগুলো আধুনিক হলেও সেখানে গৃহকর্মীদের বিশ্রামের স্থান রাখা হয় না। ভবিষ্যতের বাড়ি নির্মাণে তাদের জন্য উপযুক্ত বিশ্রাম ও মানবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

উপদেষ্টা বলেন, গৃহকর্মীদের স্বাস্থ্য ভালো না থাকলে পুরো পরিবারের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। অথচ তারা নিজেরাও মানুষের মতো মর্যাদাপূর্ণ জীবনের অধিকারী। অনেক সময় ক্ষুধা নিবৃত্ত করতে তারা জর্দা, গুলসহ বিভিন্ন তামাকজাত পণ্য গ্রহণ করেন। তাই সময়মতো খাবার নিশ্চিত করলে এই সমস্যাও কমে আসবে।

সবুজের অভিযান উন্ডেশন, অক্সফাম এবং দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস এর সহযোগিতায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এসময় আরো বক্তৃতা করেন নারী সংস্কার কমিশনের সাবেক সদস্য মাহীন সুলতান, শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য রেজকুজ্জামান রতন, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম। সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, মানবাধিকার কর্মী এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে স্বাগত বক্তৃতা করেন সবুজের অভিযান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম।

Related Articles

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং গুমের সঙ্গে জড়িত দায়ীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman