Somoy News BD

ব্রেকিং নিউজ

জ্যেষ্ঠতা ফেরত দেয়ার দাবিতে কুবি শিক্ষকের অবস্থান কর্মসূচি

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক  মোসা. শাহীনুর বেগম তার জ্যেষ্ঠতা ফিরিয়ে দেয়ার দাবিতে  অবস্থান কর্মসূচি পালন করেছে।

এই অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষক সমিতির নেতাকর্মীদের পাশাপাশি শাহীনুর বেগমের সাথে দাঁড়িয়েছেন একই বোর্ডে  পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হওয়া সাহেদুর রহমানও।।

বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে ‘অন্যায়ের হোক বলিষ্ঠ প্রতিবাদ’, ‘শাহীনুর বেগমের সিনিয়রিটি ফিরিয়ে দেওয়া হোক’, ‘সিনিয়র কিভাবে জুনিয়র হলো, কর্তৃপক্ষ জবাব চাই’ সম্বলিত প্লে-কার্ড হাতে শিক্ষকদের দাড়িয়ে থাকতে দেখা যায়।

এ ব্যাপারে মোসা. শাহীনুর বেগম বলেন, ‘আমার দুইজন সহকর্মীকে পদোন্নতি দেওয়া হয়েছে। আমার কিউ ওয়ান জার্নালে আর্টিকেল থাকা সত্ত্বেও আমাকে দেওয়া হয়নি। আমার পিএইচডি হয়ে গিয়েছিল, তখন সনদ পাইনি এবং কিছু ফরমালিটিজ বাকি ছিল। আমাকে দেওয়া হয়নি এর কারণ জিজ্ঞেস করলে বলে যে বোর্ড দেয়নি। তারা একটা অযৌক্তিক কারণ দেখিয়েছে কেননা বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা অনুযায়ী পদোন্নতি দেওয়া হয় সে অনুযায়ী আমি যোগ্য। পরে পুনর্বিবেচনার আবেদন করলেও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ন্যায্য দাবি আদায়ে আমি এখানে দাড়িয়েছি, আমার যে সিনিয়রিটি কেড়ে নেওয়া হয়েছে তা যেন প্রশাসন দ্রুত ফিরিয়ে দেয় সেজন্য দাড়িয়েছি।’

যোগ্যতা  থাকা সত্ত্বেও শাহীনুর বেগম পদোন্নতি পায়নি কিন্তু একই বোর্ডে সহযোগী পদে পদোন্নতি পেয়ে সিনিয়র হওয়া সাহেদুর রহমান অবস্থান কর্মসূচিতে দাঁড়ানোর ব্যাপারে বলেন,  ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদন্নোতির নিয়ম অনুযায়ী সে আবেদন করেছে। বোর্ড দুইজনকে দিয়েছে, তাকে দেয়নি। তাকে দেয়নি এর ফলে সহমর্মিতা জানিয়ে আমি তার পাশে দাড়িয়েছি। এক্ষেত্রে বোর্ড বা সিন্ডিকেটের সিদ্ধান্ত কী হয়েছে সেটা বলার এখতিয়ার  আমার নাই।’

Related Articles

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও

আরও পড়ুন

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের

আরও পড়ুন

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম রাষ্ট্রের আয়না, সুশাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman