Somoy News BD

২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

ঝটিকা মিছিল বিরোধী অভিযান; ডিবি কর্তৃক আরো ০৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো আট সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। কামরাঙ্গীরচর থানার ৫৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহিদ (৪১) ২। বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জিয়া মিয়া (৪৫) ৩। ২৮ নং ওয়ার্ড  শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রব পাটোয়ারী (৫০) ৪। ২৮ নং ওয়ার্ড যুবলীগ, শেরে বাংলা নগর থানার সহ-সভাপতি মো. কবির হোসেন ওরফে পানি কবির (৩৫) ৫। ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের ৪৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক প্রার্থী এম কে আজিম ৬। মহানগর উত্তর তুরাগ থানা কৃষক লীগ নেতা  মো:  দেলোয়ার হোসেন (৪২) ৭। বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ (৪৩) ও ৮। বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের রামপুরা থানার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটু (৪৫) ।

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার  (২৫ এপ্রিল ২০২৫) দুপুর ০৩:৩০ ঘটিকায় রাজধানীর নিউমার্কেট এলাকা হতে শামীম আহমেদ শহিদকে এবং বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় মো. জিয়া মিয়াকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ ।

ডিবি সূত্রে আরো জানা যায়, শুক্রবার  (২৫ এপ্রিল ২০২৫) রাত ০৮:৩০ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মো. আব্দুর রব পাটোয়ারী ও মো. কবির হোসেন  ওরফে পানি কবিরকে গ্রেফতার করে। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) রাত ০৯:৫৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি হতে এম কে আজিমকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী বিভাগ এবং রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় তুরাগ থানা এলাকা থেকে মো: দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগ।

অন্যদিকে শনিবার (২৬ এপ্রিল ২০২৫) রাত ০০:৪৫ ঘটিকায় মুগদা এলাকা হতে রায়হান আহমেদকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। একই দিন রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় রামপুরা মহানগর প্রজেক্ট এলাকা থেকে মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটুকে গ্রেফতার করে ডিবি- গুলশান বিভাগের অপর একটি টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related Articles

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ আজ দুপুর ১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত

আরও পড়ুন

মালয়েশিয়া ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মহামান্য তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে

আলী আহসান রবিঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মহামান্য তারেক রহমান ২২ জুন ২০২৬ তারিখে মালয়েশিয়া সফর করেন। ২.

আরও পড়ুন

যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে—সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গান হলো ফুলের মতো। যারা ফুলকে ভালোবাসে না তারা যেকোনো নির্মম অপরাধও করতে পারে। পৃথিবীর বুকে মানুষের ভাষা সৃষ্টির আগেই গানের জন্ম হয়েছে।

আরও পড়ুন

জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ চা বাগান, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman