Somoy News BD

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

টেকনাফের হোয়াইক্যং সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি

স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ মোঃ ইকরাম (২৯) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হোয়াইক্যং সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে টেকনাফের দিকে যাচ্ছে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে টহল জোরদার করা হয়। আনুমানিক রাত ১১.৩০ ঘটিকায় উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ মেইন রোডে ব্লক দিয়ে থামানোর চেষ্টা করে। এসময় মোটরসাইকেল আরোহী থামানোর পরিবর্তে দ্রূত স্থান ত্যাগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা পিছন থেকে বাঁশ দিয়ে আঘাত করলে মোটরসাইকেল পড়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল দক্ষিণ হ্নীলা গ্রামের রবিউল হোসেনের ছেলে মোঃ ইকরামকে আটক করতঃ তার কাঁধে রক্ষিত ব্যাগে বায়ুরোধী প্লাস্টিকের ট্যাপ দ্বারা প্যাঁচানো ১,০০,০০০ (এক লক্ষ) পিস বর্মিজ ইয়াবা‌ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে টাকার বিনিময়ে উল্লিখিত ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার”: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আত্মহত্যার হার শূন্যের কোটায় নিয়ে আসতে সরকার কাজ করছে। আত্মহত্যা প্রতিরোধে শুধু সরকারি

আরও পড়ুন

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (IPPA)’ চুক্তি স্বাক্ষর হয়েছে। হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড

আরও পড়ুন

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদকঃ মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবেদীন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman