Somoy News BD

ব্রেকিং নিউজ

বন্যায় ঘরবন্দী মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়া হচ্ছে -ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
বন্যায় ঘরবন্দী মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরে বানভাসি মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই সেবা দিয়ে যাচ্ছে।

আজ সকালে লক্ষ্মীপুর জেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে আল মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বন্যায় লক্ষ্মীপুরে অনেকেই ঘরবন্দী হয়ে আছে। তারা ত্রাণের জন্য বাইরে যেতে পারছেন না। তারা ০১৭৬৯-৩৩২৩৭৪ এই মোবাইল নম্বরে ফোন দিলেই তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেবে লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনাবাহিনী।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, বন্যাদূর্গতদের জন্য সরকার নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সরকার বানভাসি মানুষের পাশে আছে। যেকোন দূর্যোগ-দুর্বিপাকে জনগণ সরকারকে পাশে পাবে। বন্যাদূর্গত মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী বিতরণ করছে। তাদেরকে বিনামূল্যে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও বানভাসি মানুষের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে। দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ সমাজও বানভাসি মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে। তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। তিনি আলেম-ওলামা সমাজের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

এর আগে উপদেষ্টা লক্ষ্মীপুরের আল মঈন ইসলামি একাডেমিতে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে উপদেষ্টা আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে  ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও ঘর নির্মাণের উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময়  লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও

আরও পড়ুন

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের

আরও পড়ুন

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম রাষ্ট্রের আয়না, সুশাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman