Somoy News BD

ব্রেকিং নিউজ

রাষ্ট্রবিরোধী শক্তি দেশের উন্নয়ন অভিযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত – শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদকঃ
রাষ্ট্রবিরোধী শক্তি দেশের উন্নয়ন অভিযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এমপি।

আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মন্ত্রণালয়-এর সভাকক্ষে শ্রম সেক্টর সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন বিভিন্ন কুচক্রী ও স্বার্থান্বেষী মহল, স্বাধীনতার চেতনাবিরোধী বিএনপি ও তার দোসর জঙ্গি জামায়াত-শিবির দুষ্টচক্র ছাত্রদের এই আন্দোলনে অনুপ্রবেশ করে সারাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এর ফলে সৃষ্ট অচলাবস্থার কারণে প্রধান রপ্তানি খাত গার্মেন্টসসহ অন্যান্য শিল্পের উৎপাদন ব্যাহত হয়েছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়োচিত দৃঢ় সিদ্ধান্ত ও নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন সরকারের সুদূর প্রসারী সিদ্ধান্ত গ্রহণের ফলে দেশ প্রবৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে। এছাড়াও শ্রম প্রতিমন্ত্রী শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সহিংসতায় কোনও শ্রমিক শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে পর্যাপ্ত সহায়তা প্রদানের ব্যবস্থা করতে অনুরোধ করেন এবং ভবিষ্যতে এরূপ অনাকাঙ্খিত পরিবেশ যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে সরকারি-বেসরকারি-মালিক উদ্যোক্তাদের সচেতন থাকতে বলেন। এ মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব হোসেন সহ বিভিন্ন মালিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

Related Articles

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও

আরও পড়ুন

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের

আরও পড়ুন

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম রাষ্ট্রের আয়না, সুশাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman