Somoy News BD

ব্রেকিং নিউজ

শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যত গাড়তে হবে- উপদেষ্টা শারমীন এস মুরশিদ  

নিজস্ব প্রতিবেদকঃ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিটি শিশুর বিকাশ ও সামগ্রিক উন্নয়নে সবাই মিলে আজকের শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যত গাড়তে হবে । তিনি প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ, সুরক্ষার জন্য  সমাজ, প্রতিষ্ঠান ও অভিভাবকসহ সকলের দায়িত্বের উপর গুরুত্বারোপ করেন ।

তিনি আজ ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার ‘ এই প্রতিপাদ্যের এবারের বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ এর সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.মাখদুমা নার্গিস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ড.আবু সালেহ মোস্তফা কামাল, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম এবং অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান মাজেদা শওকত আলী প্রমুখ ।

উপদেষ্টা বলেন, শিশুদের জন্য একটি অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করতে হবে । যেখানে তাদের মতামতকে সম্মান জানানো হবে এবং নীতিনির্ধারণে তা যথাযথভাবে বিবেচনা করা হবে । তিনি আরো বলেন প্রতিটি শিশুর বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিতে আইন ও নীতির জায়গায় আমরা কীভাবে সহযোগিতা করতে পারি, সেসব পরিকল্পনা নেওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন ।

পরে তিনি সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন ও খেলাধুলা প্রতিযোগিতায় ২৪ জন শিশুকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন ।

এর আগে উপদেষ্টা বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুমে এ প্রতিষ্ঠানের গৃহীত শিশু হাসপাতালে অসহায়, দু:স্থ প্রতিবন্ধী শিশুদের পুষ্টি, চিকিৎসা ও পরিচর্যার উপর বৃহত্তর কর্মযজ্ঞের একটি প্রেজেনটেশন দেখেন ।

Related Articles

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও

আরও পড়ুন

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের

আরও পড়ুন

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম রাষ্ট্রের আয়না, সুশাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman