Somoy News BD

৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

শেখ এশিয়া লিঃ এর সংবাদ সম্মেলন

মঞ্জুর:লীজকৃত সম্পত্তি থেকে অবৈধ ভাবে উচ্ছেদ ও মালা-মালের ক্ষতি সাধনের প্রতিবাদে গতকাল ১৫ জুলাই ২০২৪, জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হলে শেখ এশিয়া লিঃ এক সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শেখ এশিয়া লিঃ এর ম্যানেজার মোঃ হাবিবুর রহমান খান। তিনি বলেন, বাংলাদেশ  ব্যাংকের পিছনে, সেনাকল্যান ভবনের  পাশে ৩৬ সতাংশ জমি সুরুজীত বসু রাজু নামীয় ব্যাক্তি বিক্রয়ের মনস্থির করিলে  আমাদের প্রতিষ্ঠান শেখ এশিয়া লিমিটেড এর প্রতিনিধীর সাথে যোগাযোগ করে, তাহার প্রেক্ষিতে শেখ এশিয়া লিমিটেড এর  কর্মকর্তাগন উক্ত জমিটি ক্রয়ের সিদ্ধান্ত  গ্রহণ করে এবং ১৩ অক্টোবর ২০২২ইং  সনে উক্ত জমির বায়না হিসেবে ৬০ লক্ষ  টাকা রাজু বসুর নিকট হস্তান্তর করে যাহা ৩০০ (তিন শত) টাকার বায়নানামা দলিল হিসেবে আমাদের নিকট সংগৃহীত আছে, যাহার দাগ সিএস দাগ নংঃ ৪৩৩, কিন্তু  অতীব দঃখের বিষয় জানতে পারি যে  সাবেক শহর ঢাকা মৌজার সুরজীত বসু  রাজুর দাবীকৃত ৪৩৩ দাগটি নিয়ে আলোচনা করি এবং প্যান্ট্যাগ্রাফ করে দেখতে পাই সুরজীত বসু রাজুর দাবিকৃত ৪৩৩ দাগটি সেনা কল্যানের সামনে থেকে উটের খামার যাওয়ার পথে পাকা রাস্তাটি তার দাগ, সে ভূমি জরিপের লোকজনের সাথে যোগ  সাজস করে আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াক্ফ এস্টেট এর সহর ঢাকা মৌজার ৩৭১ দাগটির তাহার নামে হালে মহানগর খতিয়ান খোলে যাহার দাগ নং ২৮৭১, উক্ত জমিটির মালিক সুরুজীত বসু রাজু নয়, প্রকৃতপক্ষে জমিটি ওয়াক্ফ সম্পত্তি। জানতে পেরে জনাব, আবুল কালাম আনসারী (জামাল) অফিসিয়াল <span;>মোতাওয়াল্লী আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াক্ফ এস্টেট, ই.সি নং- ৪১১/সি, ঢাকা এর নিকট থেকে ৩০ কাঠা লীজ গ্রহণ করি এবং মোতাওয়াল্লী সাহেব উক্ত সম্পত্তির রক্ষণাবেক্ষন মামলা মোকদ্দমা পরিচালনার দায়িত্ব আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টরকে অর্পন করেন। যাহা জিলা- ঢাকা, থানা- সাবেক কোতয়ালী, বর্তমান- মতিঝিল, মৌজা- শহর ঢাকা, সাবেক জে. এল নং- ৩৪৩, সি.এস সিটি নং- ২২, সাবেক ওয়ার্ড নং- ০৩, সি.এস খতিয়ান নং- ৪৩০০ জ, সি.এস দাগ নং-৩৭১, ভূমির পরিমাণ- .৯৪০০, আর.এস দাগ নং- ২২২৮, ২২৩৩, যাহার সিটি জরিপ খতিয়ান নং- ১, সিটি জরিপ দাগ নং- ২৮৯১/২৮৭১ অংশ, ভূমির পরিমাণ-১৪০০, সিটি জরিপ খতিয়ান নং- ৩২, সিটি জরিপ দাগ নং- ২৮৭১ অংশ, ভূমির পরিমান- .৮৩৮৮, সিটি জরিপ খতিয়ান নং- ৭৪, সিটি জরিপ দাগ নং-২৮৭০ অংশ, ভূমির পরিমাণ- .২৯৭৪। মোট ভূমির পরিমাণ- ১.২৭৬২ (এক একর সাতাস সতাংশ বাসট্টি অযুতাংশ)। উক্ত দাগের সম্পত্তি লীজ গ্রহণ করার পরে আমি সুরুজীত বসু রাজু জানাই আপনি আপনি যে সিএস দাগ নংঃ ৪৩৩ দেখিয়ে টাকা নিয়েছেন তা এই সম্পত্তি নয়, এই সম্পত্তির সিএস দাগ ৩৭১। এখানে উল্লেখ থাকে যে ২৮৭০ দাগের কিছু অংশ উদ্দেশ্য প্রনোদিত ভাবে ৩৭১ সি এস দাগের অন্তর্ভূক্ত করা হয়েছে, যাহার রেকড সংশোধনের জন্য মামলা চলমান (সংসধনী মামলা বিচারাধীন মাননীয় বিজ্ঞ ৫ম যুগ্ম জেলা জজ আদালত, মামলা নাম্বারঃ ৩০৭/২০২৪) উক্ত মামলার কপি কোর্ট থেকে ডাক বিভাগের মাধ্যমে জেলা প্রশাসক, সহকারী কমিশনার ভূমি, শ্রী শ্রী লক্ষী নারায়ন জিও সেবায়েত, ইসলামী ব্যাংককে প্রেরণ করা হয়। আমার লীজকৃত সম্পত্তি আত্মসাত করার জন্য রাজু বসু তার ভাড়াটে লোকদের কে দিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যাহার প্রেক্ষিতে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়রী করি, পরবর্তীতে ০৯/০৬/২০২৪ইং তারিখে বেলা ১২ টার দিকে কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর জমি পরিদর্শন করে আসার পথে তাকে লক্ষ করে ৬ রাউন্ড গুলি করে যাহার ৩ রাউন্ড গুলি গাড়িতে বিদ্ধ হয় এবং উক্ত বিষয়ে মতিঝিল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয় । এর পরে আবুল কালাম আনসারী (জামাল) অফিসিয়াল মোতাওয়াল্লী আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াক্ফ এস্টেট এর বাসায় গিয়ে একই ভাড়াটে অপরাধিরা তাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি প্রদান করে এবং বিভিন্ন লোক মারফৎ মিথ্যা (মানব পাচার) মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করছে যাতে ঢাকা জেলায় অবস্থিত উক্ত ওয়াকফ্ এস্টেট এর সম্পত্তি জবরদখল-ভোগ দখল করতে পারে । রেকড সংসধনী মামলা মাননীয় বিজ্ঞ ৫ম যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন, মামলা নাম্বারঃ ৩০৭/২০২৪, মামলা চলাকালীন থাকা অবস্থায় আমাদের প্রতিপক্ষ ব্যাক্তিবর্গ হিন্দু কল্যান ট্রাষ্টকে অবৈধভাবে ব্যবহার করে ৪৩৩ সিএস দাগের পরিবর্তে ৩৭১ সিএস দাগের জমি সহকারী কমিশনার (ভূমি) রমনা সার্কেলের উপস্থিতিতে গত ১৩/০৭/২০২৪ইং তারিখে আমার ২-৩ (দুই-তিন) কোটি টাকার পাকা স্থাপনা (দোকানপাট ভেঙ্গে প্রাচীর নির্মান করে জায়গা দখলকরে নেয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক, শেখ মহি উদ্দিন, সাইদুর রহমান, রবিউল ইসলাম, মোঃ আনিসুর রহমান প্রমুখ।

Related Articles

শেভরন বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়নের সংবাদ সম্মেলন

শেভরন বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়নের সংবাদ সম্মেলন মঞ্জুর: জ্বালানি খাতে শতভাগ বৈদেশিক মুদ্রার বিনিয়োগ কৃত কোম্পানিতে ৫% শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল (WPPF) অধিকার থেকে বঞ্চিত করতে

আরও পড়ুন

জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার জন্য নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ

আরও পড়ুন

গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ আটক ২৬৫ জন।

নিজস্ব প্রতিবেদকঃ দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে

আরও পড়ুন

সমাজ ও রাষ্ট্রে আলকুরআন বিরোধী সংবিধান বহাল রেখে সরকার পরিবর্তন হলেও জাতির কোন কল্যাণ হবে নাঃ                                                                                                                       আমীর, ইসলামী সমাজ

মঞ্জুর: ‘ইসলামী সমাজ’ এর আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের সার্বভৌমত্বই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা। গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা এবং মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান আযাব- গজবেরই পথ একথার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মৌলিক সমস্যা ৩টি: (১ম) মৌলিক সমস্যা- ইসলাম ও মানবতা বিরোধী মতবাদ গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান। (২য়) মৌলিক সমস্যা- আলকুরআন বিরোধী সংবিধানের আনুগত্য স্বীকার এবং (৩য়) মৌলিক সমস্যা- আলকুরআন বিরোধী সংবিধানের ধারক-বাহক নেতা বা সরকারের আনুগত্য স্বীকার। তিনি বলেন, মূল সমস্যা ও মৌলিক সমস্যা সমূহের সমাধান না হলে কোন সমস্যার’ই প্রকৃত সমাধান হবে না । বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু মূল সমস্যা ও মৌলিক সমস্যা সমূহের সমাধান হয়নি বিধায়; জাতীয় জীবনে দিন দিন সমস্যা বেড়েই চলছে। সমাজ ও রাষ্ট্রে আলকুরআন বিরোধী সংবিধান বহাল রেখে সরকার পরিবর্তন হলেও সমস্যাবলীর সমাধানের পরিবর্তে সমস্যা আরও বৃদ্ধি পাবে- একথার উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা আলকুরআন বিরোধী সংবিধানের অধীনে থেকেই একনাগারে প্রায় ১৬ বছর ক্ষমতার অপব্যবহার করে ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে প্রশাসনকে তার গোলামে পরিণত করেছিল এবং পুরো জাতিকে তার গোলামে পরিণত করার আয়োজন করেছিল। আলকুরআনের পরিবর্তে কুরআন বিরোধী সংবিধান মেনে চলার কারণেই আল্লাহ্ রাব্বুল আলামীন তার প্রতি চরম অসন্তুষ্ট হয়ে তাকে এবং তার দলকে ক্ষমতা থেকে সরিয়ে কঠিন বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছেন। এ বিপর্যয় মূলতঃ তার এবং তার দলের উপর আল্লাহ রাব্বুল আলামীনের আযাব-গজবেরই অংশ। ৫ ফেব্রুয়ারী ২০২৬ইং, বৃহস্পতিবার, সকাল ১১:০০ টায়, জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “সমাজ এবং রাষ্ট্রের মূল সমস্যা ও মৌলিক সমস্যা সমূহ এবং সমাধানের উপায়” বিষয়ে সাংবাদিক ও সূধীজনদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ‘ইসলামী সমাজ’ এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলেও দেশ ও জাতির মানুষ আল্লাহ রাব্বুল আলামীনের আযাব-গজব থেকে মুক্ত হবে না, কারণ যারাই ক্ষমতায় আসবেন তারা ইসলাম ও মানবতা বিরোধী সংবিধান সংরক্ষণের দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, সকল সমস্যার একমাত্র সমাধান- আযাব-গজবের পথ গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান ত্যাগ ও অমান্য করে মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করা। একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র সংবিধান আলকুরআনের আইন-বিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা, যা কল্যাণ ও মুক্তির একমাত্র পথ। এ পথেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত হবে, সকল মানুষের সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হবে, সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠিত হবে। কল্যাণ ও মুক্তির পথেই ‘ইসলামী সমাজ’ এগিয়ে চলছে- একথার উল্লেখ করে দলমত নির্বিশেষে সকলকে তিনি কল্যাণ ও মুক্তির পথে জীবন গড়ার লক্ষ্যে ইসলামী সমাজে শামিল হওয়ার আহবান জানান ৷ ‘ইসলামী সমাজ’ ঢাকা মহানগর দক্ষিণ এর সহকারী দায়িত্বশীল, আবু জাফর মুহাম্মাদ সালেহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা বিভাগীয় অঞ্চল-২ এর দায়িত্বশীল মুহাম্মাদ ইয়াছিন এছাড়া আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, মোঃ আলী জিন্নাহ্, আজমুল হক, মোঃ নুরুদ্দিন, মোঃ সেলিম মোল্লা,, সাইফুল ইসলাম মিঠু ও হাফিজুর রহমান প্রমুখ ।  

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman