Somoy News BD

৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

শ্রম সচিবের সাথে বেটার ওয়ার্ক বাংলাদেশের বৈঠক: শ্রমিকদের সুরক্ষা ও শোভন কর্মপরিবেশ গড়ায় প্রত্যায়

জেনেভা, ১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দঃ
সুইজারল্যান্ডের জেনেভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এর সাথে গত শুক্রবার বেটার ওয়ার্ক বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে বৈঠক হয়। বৈঠকে শ্রম আইন সংশোধন, আইএলও রোডম্যাপ, কর্মক্ষেত্রে ক্ষতিপূরণ, সোশাল ডায়লগ, আইএলও কনভেনশন এবং ফ্যাক্টরি পরিদর্শনসহ শ্রম সেক্টরের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে শ্রম সচিব বলেন শ্রমিকদের সুরক্ষা, শোভন কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক শ্রম আইন ২০০৬ শিগগিরই সংশোধন করা হবে।

বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে ৪৫০টি কারখানায় নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ঘটানো হয়েছে, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এছাড়া, পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়াকে উৎসাহিত করতে ২৪টি কারখানাকে এ বছর গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হবে।

শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদার করতে ১২২ জন নতুন শ্রম পরিদর্শক নিয়োগ দেওয়া হবে। আগামী ১৭ জুন শ্রমিক কল্যাণে বেটার ওয়ার্ক প্রোগ্রাম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে।

বৈঠকে বেটার ওয়ার্ক বাংলাদেশ এর পরিচালক, হেড অব পলিসি রিচার্জ ও ইভালুয়েশন, হেড অব পার্টনারশিপ অ্যাডভোকেসি ও কমিউনিকেশন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক নিরাপত্তায় বিপুল অর্থ ব্যয় করা হলেও নেওয়া প্রকল্পগুলোর সুফল কতটা পাওয়া যাচ্ছে, তা মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং

আরও পড়ুন

মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৭৫

মোহাম্মদ আব্দুল গাফফারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৭৫ জনকে গ্রেফতার

আরও পড়ুন

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত H.E. Mr. Ghanshyam Bhandari সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (রবিবার)

আরও পড়ুন

মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ অবস্থায় থাকা বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman