Somoy News BD

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

সমাজে নিপীড়িত মানুষের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি নিবেদিত প্রানঃউপদেষ্টা শারমিন এস মুরশিদ

মোঃআশরাফুল আলম :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজে নিপীড়িত মানুষের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি নিবেদিত প্রাণ। আর তোমরা যুব প্রশিক্ষনার্থীরা যে শুধু আমার কাছে নও জনগণের আশা প্রবর্তনের প্রতীক। তোমরাই পারবে সমাজের ক্ষুদ্র অসহায় মানুষের জীবন পাল্টে দিতে।
তিনি আজ আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা একাডেমী আয়োজিত সহকারী সমাজসেবা অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ, উপাধ্যক্ষ আবুল ফজল মোহাম্মদ আমান উল্লাহ, প্রভাষক নুরুল আমিন এবং প্রশিক্ষণার্থী আরিফুল আলম, রিজভী আখতার, মনিরুজ্জামান প্রমূখ বক্তৃতা করেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ এদেশের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে বাধাহীন ভাবে কাজ করবে উল্লেখ করে বলেন, তোমরা সহকারী সমাজসেবা অফিসার হিসেবে একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছো। তোমরা যে সুযোগ পেয়েছো সমাজে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত মানুষের কল্যাণে ভালোবাসা দিয়ে কিছু করতে। তিনি বলেন সমাজ সেবায় আমাদের যে অবারিত জায়গা রয়েছে মানুষের প্রতি নিজের কাজের প্রতি ভালোবাসা তৈরি করে সেবা দিতে হবে।
উপদেষ্টা বলেন, ৫৪ বছর এদেশের মানুষের জন্য বিগত সরকার কিছুই করতে পারেনি। তারা সমাজে শোষণ, অসততা, দুর্নীতি অপসংস্কৃতি তৈরি করেছে । যার ফলশ্রুতিতে আমাদের বাচ্চাদের মনে প্রতিবাদের ভাষা তৈরি হয়েছে বলেই জুলাই আন্দোলনের সংগ্রাম হয়েছে। নতুন করে বাংলাদেশের জন্ম হয়েছে ।
তিনি বলেন, এ সংগ্রামের কথা তোমরা ভুলতে পারবেনা। এ সংগ্রামের কথা মনে রেখেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।
দিনে আরো বলেন, সমাজে অসহায় মানুষের দুর্বল জায়গায়কে সুরক্ষিত করাই আমাদের কাজ। আমরা এই মন্ত্রণালয়ের দরজা খুলে দিতে চাই। দরিদ্র মানুষ যাতে এই খোলা দরজায় সহজে এসে সেবা নিয়ে খুশি মনে ফিরে যেতে পারে। আমরা এই মন্ত্রণালয়ের সেবা মানুষের দোরগোড়ায পৌঁছে দিতে চাই।এই দায়িত্ব তোমাদের মত তরুণ যুব সমাজের, তোমরা তোমাদের কর্ম নতুন উদ্যমে এগিয়ে যাবে। আমরা সবাই একটি সুন্দর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবো এই আশাবাদ ব্যক্ত করেন।
উপদেষ্টা এ অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি মোহাম্মদ লিমন হোসেনকে একটি কৃত্রিম পা উপহার দেন । এই কৃত্রিম পা উপহার পেয়ে লেমন হোসেন উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সমাজসেবা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা বুনিয়াদি প্রশিক্ষণে ৩৫ জন প্রশিক্ষণার্থিদের মধ্যে সনদ , ক্রেস্ট ও মেডেল প্রদান করেন।

Related Articles

চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর, উচ্চমূল্যের পণ্য উৎপাদনকারী এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের লক্ষ্যে চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতা কাজে লাগানো

আরও পড়ুন

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে —- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা

আরও পড়ুন

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার

আরও পড়ুন

বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন বিনিয়োগের যুগান্তকারী পদক্ষেপ ‘বাংলাদেশ ফান্ড অব ফান্ডস’-এর কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ও ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman